রেঙ্গুনের সেনা কর্মকর্তা শহীদ!

শহীদ কাপুর
শহীদ কাপুর

বিশাল ভরদ্বাজের ছবি মানেই যেন তাতে অভিনয় করছেন শহীদ কাপুর— এমনটাই যেন চল হয়ে উঠেছে। ‘কামিনে’, ‘হায়দার’-এর পর বিশালের পরবর্তী ‘রেঙ্গুন’ ছবিতেও যথারীতি দেখা যাবে শহীদ কাপুরকে। এ ছবিতে শহীদ কাপুর অভিনয় করছেন এক সেনা কর্মকর্তার ভূমিকায়।

‘রেঙ্গুন’ ছবির পটভূমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের। তবে এ ছবির কাহিনিতে শুধু যুদ্ধই নয়, থাকছে প্রেমও। আদতে এটি একটি প্রেম কাহিনি বা ‘লাভ স্টোরি’। শহীদ কাপুরের সঙ্গে এ ছবিতে আরও দেখা যাবে সাইফ আলী খান ও কঙ্গনা রনৌতকে। ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

‘রেঙ্গুন’ ছবিতে অভিনয়ের জন্য বেশ কিছু নিয়মকানুন মেনে চলছেন শহীদ। এই যেমন তিনি সম্প্রতি শর্করা খাওয়া একদমই ​ছেড়ে দিয়েছেন। এদিকে ধূমপানও বন্ধ। এখন তাঁর দিনের বেশির ভাগ সময়ই কাটছে শরীরচর্চায়; জিমে। হাতে সময়ও কম, এরই মধ্যে যে করেই হোক, সেনা কর্মকর্তার টান টান শরীরটা তো পেতে হবে! ইন্ডিয়ান এক্সপ্রেস।