
কদিন আগে আমির খান হঠাৎ দক্ষিণ মুম্বাইয়ের এক হাসপাতালে গিয়ে থামলেন। থাকলেনও বেশ কিছু সময়। কী হলো তাঁর! হঠাৎ এ সময় হাসপাতালে!
এ কথা এখন কমবেশি সবাই জেনে গেছেন, ‘দঙ্গল’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করছেন আমির। এ ছবিতে তিনি একজন কুস্তিগির। এ চরিত্রে অভিনয় করার জন্য তাঁকে ওজন বাড়াতে হয়েছে। তবে এ নিয়ে কম জ্বালাও পোহাতে হচ্ছে না আমিরকে। একই ছবিতে যেমন মাংসল আমিরকে দেখা যাবে, তেমনি রোগা-পটকা আমিরকেও দেখা যাবে সেখানে। কারণ ছবির দুই অংশে দু’রকম চেহারার আমিরকেই দরকার পরিচালকের।
আমির বুঝি এখন খুব কম সময়ে ওজন কমানোর জন্য ডায়েটের চিন্তা-ভাবনা করছেন। দ্রুত অল্প সময়ের মধ্যে ওজন কমানোর ‘ফ্যাব ডায়েট’ অনুসরণ করা খুব সহজ কাজ নয়। এতে ভালোর পাশাপাশি মন্দও হতে পারে। চলচ্চিত্রের জন্য আমির বুঝি সেটাই করতে চলেছেন। এ জন্যই তাঁর হাসপাতালে যাওয়া। মিড-ডে।