'বাদশাহো' ছবিতে মারকুটে এশা

এশা গুপ্তা
এশা গুপ্তা

‘জান্নাত টু’ ও ‘রাজ থ্রিডি’ অভিনেত্রী এশা গুপ্তা। এবার তাঁকে দেখা যাবে অ্যাকশন চরিত্রে। আসছে অজয় দেবগন অভিনীত ‘বাদশাহো’ ছবিতে মারকুটে চরিত্রে অভিনয় করছেন এশাকে।
ছবিটি পরিচালনা করছেন ‘ওয়ানস আপন আ টাইম ইন মুম্বাই’ ছবির নির্মাতা মিলান লুথারিয়া। এশাকে অবশ্য ‘কমান্ডো’ ছবির সিকুয়াল ‘কমান্ডো টু’তেও দেখা যাবে। সেখানে তাঁর সঙ্গে আছেন বিদ্যুৎ জামাল। ‘কমান্ডো টু’ ছবিতে তাঁকে অ্যাকশন দৃশ্যে দেখা যাবে কি না, এমন প্রশ্নে এশা বলেন, ‘“কমান্ডো টু” ছবিতে আমার কোনো অ্যাকশন নেই। কিন্তু “বাদশাহো” ছবিতে আমার অ্যাকশন আছে।’
‘বাদশাহো’তে অজয় ছাড়াও আরও অনেক তারকা অভিনয় করেছেন। তাঁদের মধ্যে ‘জান্নাত টু’ ও ‘রাজ থ্রিডি’ ছবিতে একসঙ্গে অভিনয় করা এমরান হাশমি অন্যতম। এ ছাড়া আরও অভিনয় করেছেন ইলিয়েনা ডি’ক্রুজ।
এ বছর অক্ষয় কুমার অভিনীত ‘রুস্তম’ ছবিতে​​ও এশাকে দেখা যাবে। ডিএনএ।