‘নতুন জন্ম’-এরপর জন্মদিন উদ্যাপন করলেন এই দক্ষিণি তারকা
বিনোদন ডেস্ক
জনপ্রিয় দক্ষিণি তারকা বিশাল কৃষ্ণ রেড্ডি। ভক্তরা তাঁকে চেনে বিশাল নামেই। গতকাল মঙ্গলবার ২৯ আগস্ট ছিল এই অভিনেতার জন্মদিন। এ উপলক্ষে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু তথ্য।
১৯৭৭ সালের ২৯ আগস্ট জন্ম বিশালের। তাঁর বাবা জে কে রেড্ডি চলচ্চিত্র প্রযোজক। তাঁর ভাই বিক্রম কৃষ্ণও অভিনেতা, প্রযোজনাও করেছেন তিনিএখন অভিনেতা হিসেবে পরিচিত হলেও বিশাল শুরুটা করেছিলেন সহকারী পরিচালক হিসেব। তিনি ছিলেন নির্মাতা অর্জুনের সহকারী। ২০০৪ সালে ‘ছেল্লামায়ে’ দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন বিশাল
গত দুই দশকে ‘সানডোকোজি’, ‘থিমিরু’, ‘থামিরাভারানি’, ‘পান্ডিয়া নাডু’, ‘নানা সিগাপ্পু মানিথান’-এর মতো জনপ্রিয় সিনেমায় দেখা গেছে তাঁকে
বিজ্ঞাপন
বিশাল মূলত অ্যাকশন সিনেমা করেন। তামিল বাণিজ্যিক সিনেমার অন্যতম পরিচিত মুখ তিনি
বিজ্ঞাপন
চলতি বছরের ফেব্রুয়ারিতে সিনেমার শুটিংয়ে ভয়ংকর দুর্ঘটনা থেকে বেঁচে যান বিশাল। ‘মার্ক অ্যান্টনি’ সিনেমার শুটিংয়ে অল্পের জন্য একটি দুর্ঘটনা থেকে বাঁচেন। সেই ঘটনার বিবরণ দিতে গিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএকে তিনি বলেন, ‘মাত্র কয়েক সেকেন্ডের জন্য বেঁচে গেছি। এখন আমি “দ্বিতীয় জীবন” পার করছি বললেও ভুল হবে না। এ জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। “নতুন জন্ম” দারুণ উপভোগ করছি’