শ্রীলীলা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
শ্রীলীলা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

মেডিক্যালের ছাত্রী থেকে দক্ষিণি নায়িকা, শ্রীলীলাকে নিয়ে ১২ তথ্য

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রীলীলা অভিষেকের পর থেকেই নজর কেড়েছেন। ‘পুষ্পা ২’ সিনেমার আইটেম গানে পারফর্ম করার পর তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে ১২ তথ্য—

২০০১ সালের ১৪ জুন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে জন্ম শ্রীলীলার। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
যুক্তরাষ্ট্রে জন্ম হলেও পরে তিনি ভারতের বেঙ্গালুরুতে চলে আসেন। সেখানেই স্কুল ও কলেজের পড়াশোনা শেষ করেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
শ্রীলীলার বাবা পেশায় ব্যবসায়ী এবং তাঁর মা একজন স্ত্রীরোগবিশেষজ্ঞ। মা–বাবার বিচ্ছেদের পর জন্ম হয় শ্রীলীলার। স্কুলের পড়াশোনা শেষ করার পর ডাক্তারি বিষয়ে পড়াশোনা শুরু করেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
শ্রীলীলার বাবা পেশায় ব্যবসায়ী এবং তাঁর মা একজন স্ত্রীরোগবিশেষজ্ঞ। মা–বাবার বিচ্ছেদের পর জন্ম হয় শ্রীলীলার। স্কুলের পড়াশোনা শেষ করার পর ডাক্তারি বিষয়ে পড়াশোনা শুরু করেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২০১৭ সালে ‘চিত্রাঙ্গদা’ নামের একটি তেলেগু ছবিতে প্রথম অভিনয়ের সুযোগ পান শ্রীলীলা। তবে সেই ছবিতে তিনি কাজ করেছিলেন শিশুশিল্পী হিসেবে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২০১৯ সাল থেকে পুরোদমে অভিনয় শুরু করেন শ্রীলীলা। কন্নড় ছবি ‘কিস্’-এর মাধ্যমে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ শ্রীলীলার। পরে তেলেগু ছবি ‘ধমাকা’ তাঁকে জনপ্রিয় করে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
শ্রীলীলার ক্যারিয়ারের ঝুলিতে রয়েছে ‘কিস্’, ‘পেল্লি সান্দাদি’, ‘বাই টু লভ’, ‘ধমাকা’, ‘স্কন্দা’, ‘ভগবন্ত কেশরী’, ‘আদিকেশব’, ‘গুন্তুর কারাম’, ‘রবিনহুড’, ‘মাস জঠারা’র মতো একাধিক দক্ষিণি ছবি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ ছবিতে আইটেম গান ‘কিসিক’-এ নেচে ঝড় তুলেছিলেন শ্রীলীলা। ‘পরাশক্তি’ ছবির মাধ্যমে তামিল সিনে–দুনিয়ায় আত্মপ্রকাশ করেন তিনি। তবে ছবিটি বক্স অফিসে বিশেষ সাফল্য পায়নি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
বর্তমানে শ্রীলীলার হাতে রয়েছে অনুরাগ বসু ও ধানুশের পরবর্তী ছবির কাজ। অনুরাগ বসুর ছবির মাধ্যমেই বলিউডে পা রাখতে চলেছেন শ্রীলীলা। ওই ছবিতে নায়কের চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এ ছাড়া শোনা যাচ্ছে, ইব্রাহিম আলী খানের বিপরীতে নতুন সিনেমাতেও দেখা যাবে তাঁকে। তবে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
শ্রীলালা এমবিবিএস ছাত্রী, তবে অভিনেত্রী হিসেবেই পরিচিত হতে চান। সম্প্রতি হাতে পেয়েছেন এমবিবিএস ডিগ্রিও। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এমবিবিএস শেষ করেছি ঠিকই, কিন্তু চলচ্চিত্রে “ডক্টর শ্রীলীলা” নামে পরিচিত হতে চাই না।’ তাঁর মতে, অভিনয় আর চিকিৎসা—দুটি সম্পূর্ণ ভিন্ন পরিচয় এবং তিনি সেগুলো আলাদা রাখতে চান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে