গানে আছেন, অভিনয়েও আছেন, এবার তাঁকে দেখা যাবে শাহরুখের ছবিতে

ভারতের প্রতিশ্রুতিশীল সংগীতশিল্পীদের একজন তিনি। পরে তাঁকে দেখা গেছে অভিনয়েও। এবার অভিনয় করতে যাচ্ছেন সিনেমায়। তা–ও আবার সে ছবিতে আছেন শাহরুখ খানও। কে তিনি? বলিউড হাঙ্গামা অবলম্বনে জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।
প্রতিশ্রুতিশীল এই তরুণ শিল্পী সংগীতা ভট্টাচার্য। ভারতের দিল্লিতে জন্ম নেওয়া সংগীতা বার্কলে কলেজ অব মিউজিক থেকে স্নাতক করেছেন। এর মধ্যেই গান দিয়েছে পরিচিতি পেয়েছেন, মনোনীত হয়েছিলেন গ্র্যামি অ্যাওয়ার্ডসেও
ফেসবুক
ফোক, পপ, ইন্ডি রক, হিপহিপসহ নানা ধরনের গান করেন সংগীতা
২০২১ সালে অভিনয়েও পাওয়া যায় সংগীতাকে। তিনি অভিনয় করেন নেটফ্লিক্সের সিরিজ ‘ফিলস লাইক ইশক’-এ
এরপর আর অভিনয়ে দেখা যায়নি সংগীতাকে। এবার বড় খবর নিয়ে ফিরছেন তিনি। বলিউড হাঙ্গামা জানিয়েছে, শাহরুখ খান অভিনীত অ্যাট লির সিনেমা ‘জওয়ান’-এ দেখা যাবে তাঁকে
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে সংগীতা বলিউড হাঙ্গামাকে বলেন, ‘দুর্দান্ত সব অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করেছি, শিখেছি, পর্যবেক্ষণ করেনি। “জওয়ান”-এর সেট আমার জন্য এক দারুণ অভিজ্ঞতা। শাহরুখ খানের সঙ্গে অভিনয় আমার দূরতম স্বপ্নেও ছিল না। সেটে সবাই যেন স্বচ্ছন্দ থাকেন, সে বিষয়ে তিনি খেয়াল রাখেন। যখন জানলেন আমি গান করি, আমার জন্য গিটার আর মাইক্রোফোনের ব্যবস্থাও করেন