মৌনী রায় ও সুরজ নাম্বিয়ারের সংসার ভেঙে গেছে। সম্প্রতি চার বছরের বিবাহিত জীবনের ইতি টেনেছেন তাঁরা। এর পর থেকেই আলোচনায় মৌনী। নিউজ ১৮, এনডিটিভি অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য—
বিনোদন ডেস্ক
বাঙালি কন্যা মৌনী রায়ের ক্যারিয়ার ১৯ বছরের। কিন্তু এত দিন ধরে একই ইমেজে বাঁধা পড়ে ছিলেন তিনি। একটি সিনেমা তাঁর চিরাচরিত ইমেজ বদলে দিয়েছে বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন মৌনী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেবহুল জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’-এর মাধ্যমে অভিনয়জীবন শুরু করেছিলেন মৌনী। এরপর ‘নাগিন’, ‘সতী’, ‘মহাদেব’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
বিজ্ঞাপন
এসব ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছিল শাড়ি পরা সাদাসিধে ভারতীয় নারী হিসেবে। এমনকি অক্ষয় কুমারের ‘গোল্ড’ ছবিতেও একই বেশে ধরা দিয়েছিলেন মৌনী। এই বলিউড নায়িকা জানিয়েছেন, অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি তাঁর ক্যারিয়ারের মোড় অনেকটা ঘুরিয়ে দিয়েছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে তবে শুধু ‘ব্রহ্মাস্ত্র’ নয়, ওয়েব সিরিজ ‘সুলতান অব দিল্লি’ও তাঁকে নতুন পরিচয় দিয়েছে বলে মনে করেন অভিনেত্রী। মিলন লুথারিয়া পরিচালিত এই সিরিজে মৌনীকে ক্যাবারে ড্যান্সার হিসেবে দেখা গেছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
বিজ্ঞাপন
‘ব্রহ্মাস্ত্র’ প্রসঙ্গে মৌনী আরও বলেছেন, ‘এই ছবির জুনুন চরিত্রটি আমার ক্যারিয়ারকে ইতিবাচক মোড় দিয়েছে। এই ছবির পর দর্শক আমাকে অন্যভাবে দেখতে শুরু করেছেন।’ অভিনেত্রীর কথায়, ‘আমি মনে করি না “ব্রহ্মাস্ত্র” করেই আমি থেমে যাব। আমি কখনো থামিনি। আমি মনে করি, এটাই আমাকে সবকিছু শিখিয়েছে। এই ফিল্মি ভ্রমণ থেকে আরও অনেক কিছু শিখতে চাই।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে মুম্বাইয়ে মৌনী রায়ের ২৫ কোটি রুপির বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। বিপুল সম্পত্তির পাশাপাশি প্রিমিয়াম গাড়ির প্রতিও তাঁর বিশেষ আগ্রহ রয়েছে বলে জানা যায়। বাঙালি কন্যার গ্যারেজে রয়েছে ‘মার্সিডিজ জিএলএস ৩৫০ডি’, যার মূল্য আনুমানিক এক কোটি। এ ছাড়া রয়েছে ‘মার্সিডিজ বেঞ্জ ই ক্লাস’, যার আনুমানিক মূল্য ৬৭ লাখ রুপি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশি মুদ্রায় ৫০ কোটি টাকার সম্পদের মালিক মৌনী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে কোনো অনুষ্ঠানে বিশেষ উপস্থিতি এবং অন্য কোনো উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তিনি প্রায় ৫০ লাখ থেকে এক কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
একসময় নির্মাতা অয়ন মুখার্জির সঙ্গে মৌনীর সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও অভিনেত্রী ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে চেয়েছেন। জানা যায়, ২০১৯ সালের নববর্ষ উদ্যাপনের সময় দুবাইয়ে পারস্পরিক পরিচিতদের মাধ্যমে প্রথম দেখা হয় মৌনী ও সুরজের। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে এরপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। প্রায় দুই বছর সম্পর্কের পর পরিবারের সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় বসেছিল তাঁদের বিয়ের আসর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে