প্রেমিকাকে বিয়ে করলেন অনুব

দীর্ঘদিনের প্রেমিকা হৃদি নারাংকে বিয়ে করেছেন জেন–জি শ্রোতাদের জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী অনুব জৈন। আজ ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে অনুরাগীদের খবরটি দেন এই তারকা গায়ক।

এনডিটিভি জানিয়েছে, এ বছর ভালোবাসা দিবসে বিয়ে করেছেন অনুব জৈন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
টেলিগ্রাফ জানিয়েছে, অনুবের স্ত্রীর নাম হৃদি নারাং; তাঁর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করছিলেন অনুব
বিয়ের ছবিতে ভারতের ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে বর ও কনেকে। গোলাপি রঙের শেরওয়ানি পরেছেন অনুব, লাল রঙের লেহেঙ্গা পরেছেন স্ত্রী
লেহেঙ্গার সঙ্গে কনে হৃদি নারাংকে নেকলেস, নথ, টিকলিতে জমকালো সাজে দেখা গেছে
অনুবের বিয়ের ছবি ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে। তিন ঘণ্টার ব্যবধানে প্রায় সাত লাখ ‘রিঅ্যাক্ট’ পড়েছে। ১৫ হাজারের বেশি মন্তব্য এসেছে। অভিনেতা আয়ুষ্মান খুরানাসহ আরও অনেকেই নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন
‘আলাগ আসমান’, ‘মাজাক’, ‘মিসরি’, ‘রিহা’, ‘মাওলা’, ‘ওশান’–এর মতো গান গেয়ে ভারতের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও পরিচিতি পেয়েছেন অনুব জৈন