আজ ভারতে উদ্যাপিত হচ্ছে দীপাবলি উৎসব। দীপাবলি উপলক্ষে বেশ কয়েকটি পার্টিতে যোগ দিয়েছিলেন বলিউড তারকারা, কেউ আবার ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক তারই একঝলক—
বিনোদন ডেস্ক
২২ অক্টোবর দীপাবলি উপলক্ষে পার্টির আয়োজন করেছিলেন প্রযোজক আনন্দ পণ্ডিত। তাঁর পার্টটিতে হাজির হয়েছিলেন অনেক বলিউড তারকা। পার্টিতে অমিতাভ বচ্চনকে দেখা যাচ্ছে আনন্দ পণ্ডিতের সঙ্গেকালো জ্যাকেট, জিনসে আনন্দ পণ্ডিতের পার্টিতে এসেছিলেন হৃতিক রোশনপার্টিতে ছিলেন অক্ষয় কুমারওকাজল-অজয় দেবগনও হাজির হন পার্টিতে
বিজ্ঞাপন
নজর কাড়েন হাস্যোজ্জ্বল কৃতি শ্যাননএসেছিলেন অভিনেতা দম্পতি রাজকুমার রাও ও পত্রলেখাসদ্য বিবাহিত আলী ফজল ও রিচা চাড্ডাও ছিলেন পার্টিতে
বিজ্ঞাপন
আনন্দ পণ্ডিত প্রযোজিত ছবি ‘থ্যাঙ্ক গড’-এ অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। তিনিও উৎসবের মেজাজে হাজির হনকালো পাঞ্জাবি পরে এসেছিলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ কপিল শর্মাদেওয়ালি পার্টি দিয়েছেন তাপসী পান্নুও। নিজের পার্টিতে সাদা পোশাকে হাস্যোজ্জ্বল অভিনেত্রী২১ অক্টোবর আরেকটি দীপাবলি পার্টিতে হাজির হন ভূমি পেড়নেকরদীপাবলির শুভেচ্ছা জানিয়ে পোস্ট করা জাহ্নবী কাপুরের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়লাল শাড়ি পর ছবিটি পোস্ট করে ক্যাটরিনা কাইফ লিখেছেন, ‘দীপাবলি শুরু’