জন্মদিনে মালবিকার জানা-অজানা তথ্য, সঙ্গে ১২টি ছবি

শৈল্পিক ঘরানার সিনেমা থেকে পুরোপুরি বাণিজ্যিক ছবি, সব ক্ষেত্রেই সমান উজ্জ্বল। তিনি আর কেউ নন দক্ষিণি অভিনেত্রী মালবিকা মহানন। আজ ৪ আগস্ট অভিনেত্রীর জন্মদিন। এ উপলক্ষে টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু জানা-অজানা তথ্য:

বাবা বিখ্যাত চিত্রগ্রাহক কে ইউ মহানন। চলচ্চিত্র পরিবারের মেয়ে, বড় হয়ে তাই মালবিকার অভিনয়ে আসাটা আশ্চর্য কিছু নয়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১৯৯৩ সালের ৪ আগস্ট কেরালার পেয়ানুরে জন্ম তাঁর। বড় হয়েছেন কেরালা ও মহারাষ্ট্রে। মুম্বাইয়ের উইলসন কলেজ থেকে গণযোগাযোগে লেখাপড়া করেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২০১৩ সালে দুলকার সালমানের সঙ্গে ‘পাত্তাম পোল’ দিয়ে সিনেমায় অভিষেক। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
প্রখ্যাত ইরানি নির্মাতা মাজিদ মাজিদির ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ দিয়ে ব্যাপকভাবে প্রশংসিত হয়। অভিনেত্রী ইস্টাগ্রাম থেকে
গত এক যুগের ক্যারিয়ারে তাঁকে দেখা গেছে মালয়লাম, হিন্দি, তামিলসহ নানা ভাষার সিনেমায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
তাঁর অন্যান্য আলোচিত সিনেমার মধ্যে আছে ‘দ্য গ্রেট ফাদার’, ‘পেত্তা’, ‘মাস্টার’ ইত্যাদি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
গত বছর হিন্দি সিনেমা ‘যুধারা’তে তাঁর আবেদনময়ী উপস্থিতি সাড়া ফেলেছিল। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
অভিনয়ের বাইরে ছবি তুলতে পছন্দ করেন মালবিকা। এই নেশা তিনি পেয়েছন বাবার কাছ থেকে। সুযোগ পেলেই ছবি তুলতে বেরিয়ে পড়েন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এ ছাড়া জঙ্গলে ঘুরে বেড়াতে খুব পছন্দ করেন মালবিকা। জঙ্গল সাফারিতে ঘুরে ঘুরে ছবি তোলা তাঁর শখগুলোর একটি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
রান্না করতেও খুব ভালোবাসেন মালবিকা। তাঁর মতো ফিশফ্রাই নাকি কেউ করতে পারে না। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
ফ্যাশন নিয়েও বরাবরই সচেতন মালবিকা। তাঁর নিজের একটি ফ্যাশন ব্লগও আছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
চলতি বছর মালবিকাকে দেখা যাবে তেলেগু, তামিল ও মালয়ালম তিন সিনেমায়। এর মধ্যে আছে প্রভাসের সঙ্গে ‘দ্য রাজাসাহেব’। ছবিটি আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে