নব্বইয়ের দশকের বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। তাঁর কৌতুকপূর্ণ অভিনয় হিন্দি সিনেমার দর্শকদের ভীষণ আনন্দ দিত। ‘কুলি নাম্বার ওয়ান’, ‘হিরো নাম্বার ওয়ান’, ‘আন্টি নাম্বার ওয়ান’, ‘জোড়ি নাম্বার ওয়ান’, ‘রাজা বাবু’, ‘আখিওসে গোলি মারে’, ‘নসিব’সহ অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি। আজ এ অভিনেতার জন্মদিন।
