পরিবারের লোকজন তখনো জানতেন তাঁদের ছেলেটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছেন। যথারীতি সেই ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কেরালায় ভালো জায়গা করে নিয়েছিলেন। ক্যাম্পাসের পত্রিকাগুলো সাক্ষাৎকার নিল। সেখানেও উঠে এল সফটওয়্যার ক্যারিয়ার। সেই ছেলেই হঠাৎ সবকিছু ছেড়েছুড়ে ঘুরতে লাগলেন অভিনেতা হওয়ার জন্য। সিনেমাপ্রেমী এই তরুণের পরের গল্পটা সিনেমার মতোই। তামিলের জনপ্রিয় এই অভিনেতার আজ জন্মদিন।