কানে মৌনী রায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
কানে মৌনী রায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

বিচ্ছেদের ঘোষণার পরেই কানে মৌনী

বলিউড অভিনেত্রী মৌনী রায় ও ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারের সম্পর্ক ভেঙে গেছে। দিন কয়েক আগেই চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন তাঁরা। এদিকে বিচ্ছেদের পর মৌনীকে ফুরফুরে মেজাজে দেখা গেল চলমান কান চলচ্চিত্র উৎসবে। ইন্ডিয়া টুডে অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত—

কানের ফরাসি রিভিয়েরায় অনুষ্ঠিত ‘মার্শে দু ফিল্ম’-এ নিজের নতুন সিনেমা ‘বম্বে স্টোরিজ’–এর প্রদর্শনীতে অংশ নেন মৌনী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এদিন তাঁর পোশাকই ছিল সবচেয়ে বড় আকর্ষণ। কালো রঙের ছোট ড্রেস, তাতে সাদা হাল্টার কলার—পুরো লুকটিতে ছিল পুরোনো হলিউড গ্ল্যামারের ছাপ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এর সঙ্গে কাঁধে ঝুলিয়ে রাখা ওভারসাইজড কালো কোট, শিয়ার স্টকিংস আর পয়েন্টেড বুট তাঁর উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তোলে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
ফ্যাশন অনুরাগীদের অনেকেই বলছেন, এবারের কানে ভারতীয় তারকাদের উপস্থিতির মধ্যে মৌনীর এই মিনিমাল অথচ সাহসী স্টাইল আলাদা করে নজর কেড়েছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
রহমত শাহ কাজমির সিনেমা ‘বম্বে স্টোরিজ’ নির্মিত হয়েছে সাদাত হোসেন মান্টের গল্প ‘হাতক’ অবলম্বনে। সিনেমাটিতে যৌনকর্মীদের জীবনকে ব্যঙ্গ, মানবিকতা ও বাস্তবতার মিশেলে তুলে ধরা হয়েছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
বিটিতে মৌনীর সঙ্গে আছেন অনুপ্রিয়া গোয়েনকা ও সুস্মিতা সিং। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে