রাহুল, শাহরুখ থেকে সালমান, সিনেমায় আসার আগে নাম বদলেছিলেন এই তারকারা
অরুণোদয় থেকে হয়েছিলেন রাহুল। রুক্মিণী থেকে কোয়েল। সিনেদুনিয়ায় পা রাখার আগে নাম বদলেছেন অনেক তারকা। এই প্রবণতা কেবল টালিউডে নয়, বরং বলিউডেও আছে। টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত-
বিনোদন ডেস্ক
শাহরুখ খান এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের কথা তুলে ধরেছেন বহুবার। তখনই জানা গেছে, প্রথম জীবনে শাহরুখ মোটেও শাহরুখ ছিলেন না। দিদা তাঁর নাম দিয়েছিলেন আবদুর রহমান। শাহরুখ বলেন, ‘তাঁর দাদি চাইতেন নামটি নানা নথিপত্রে অন্তর্ভুক্ত হোক। আমার একটু হয়রানি হয়েছে। তবে কোথাও নামটি নথিভুক্ত নয়।’ সেই আবদুর রহমানই আজ গোটা বিশ্বে শাহরুখ খান হিসেবে পরিচিত। এএফপি সালমান খানের নাম ছিল অন্য। বি-টাউনে পা রাখার পর তিনি সালমান নামে পরিচিত। একসময় তাঁর নাম ছিল আবদুল রশিদ সেলিম সলমন খান। ভাইজান যে এমন নামে পরিচিত, তা জানেন তাঁর ঘনিষ্ঠ বৃত্তের লোকজনেরাই। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে অক্ষয় কুমারের আসল নাম রাজীব হরিওম ভাটিয়া। অক্ষয় তাঁর পড়াশোনা শেষ করে তায়কোয়ান্দোর প্রশিক্ষণ নেন। যখন ক্লাস এইটে পড়েন, তখন থেকে ট্রেনিং নেন। পরবর্তীকালে তিনি ব্যাংকে যান এবং সেখানে একটি হোটেলের শেফ এবং ওয়েটার হিসেবেও কাজ করেন। অক্ষয় ধীরে ধীরে ছোট ছোট মডেলিংয়ের কাজ শুরু করেন এবং অভিনয়ের দিকে ঝুঁকে পড়েন। রাজীব হরিওম ভাটিয়া থেকে হয়ে ওঠেন অক্ষয়। এএনআই
বিজ্ঞাপন
মা–বাবা সাধ করে ছেলের নাম দিয়েছিলেন বিশাল। বিশাল দেবগন নাম নিয়েই ছোট থেকে বেড়ে উঠেছিলেন তিনি। বলিউডে পা রাখার সময় বিশাল দেবগনের মনে হয়েছিল, তাঁর নামটি এতই সাধারণ যে বি-টাউনের ঝকঝকে দুনিয়ার সঙ্গে তা ঠিক খাপ খাবে না। অনেক নামের ভিড়ে হারিয়ে যাবেন। আর তাই নাম বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। বিশাল থেকে হয়ে গিয়েছিলেন অজয় ক্যাটরিনা কাইফের মা ইংরেজ। বাবা কাশ্মীরি। ক্যাটরিনার মায়ের নাম সুজেন টারকোট। বাবা মুহাম্মদ কাইফ। প্রথম জীবনে ক্যাটরিনাকে সবাই চিনতেন ক্যাটরিনা টারকোট বলেই। পরে ভারতীয় পদবি আপন করে নেন। ইনস্টাগ্রাম থেকে
বিজ্ঞাপন
কখনও এভারগ্রিন, সুন্দরী—কত নামেই না অভিহিত করা হয় তাঁকে। ১৯৫৪-য় এক দক্ষিণ ভারতীয় পরিবারে জন্মগ্রহণ করেন রেখা। আসল নাম ভানুরেখা গণেশন। শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন রেখা। ব্যক্তিগত জীবন বরাবর ছাপিয়ে গেছে রেখার জনপ্রিয়তাকে। অমিতাভ বচ্চন, রাজ বব্বর, বিনোদ মেহরা থেকে সঞ্জয় দত্ত—একাধিক সম্পর্কের গুঞ্জন শোনা গেছে রেখাকে ঘিরে। আইএমডিবি টাবুর অভিনয়ের পরিসর যেমন বিস্তৃত, তেমনই নানা সময়ে আলোচনায় এসেছে তাঁর ব্যক্তিগত জীবনও। আসল নাম তাবাসসুম। কিংবদন্তি অভিনেতা দেব আনন্দই তাঁকে টাবু নামটি দিয়েছিলেন। একটি জন্মদিনের অনুষ্ঠানে তাঁকে দেখে দেব আনন্দ মুগ্ধ হন এবং পরে ‘হাম নওজাওয়ান’ ছবিতে অভিনয়ের সুযোগ দেন। সেই ছবিতে টাবু অভিনয় করেছিলেন অভিনেতার মেয়ের চরিত্রে। এএনআই পর্দার রজনীকান্তের আসল নাম শিবাজি রাও গায়কোয়াড়। ১৯৭৫ সালে ‘অপূর্ব রাগাঙ্গাল’ সিনেমায় অভিষেক। ৭৪ বছর বয়সী এই সুপারস্টার যেন এক কিংবদন্তি। ‘স্টাইল কিং’ নামে পরিচিত। চশমা ঘোরানো, সিগারেট ছোড়া, আর রসাত্মক সংলাপই যেন তাঁর পরিচয়। আইএমডিবিকিয়ারা আদভানি একসময় আলিয়া নামে পরিচিত ছিলেন। সিনেদুনিয়ায় পা রাখার পর তাঁর নামবদল। তাঁকে নামবদলের পরামর্শ দিয়েছিলেন সালমান খান। মূলত আলিয়া ভাটের সঙ্গে নামের মিল নিয়ে বিভ্রাট এড়াতেই এমন সিদ্ধান্ত। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল। পড়াশোনার ফাঁকে সিনেমায় সুযোগ। তার আগে পর্যন্ত রুক্মিণী নামেই পরিচিত ছিলেন। সিনেমায় সুযোগ পাওয়ার পর হন কোয়েল। সম্প্রতি রাজ্যসভায় রুক্মিণী নামে শপথবাক্য পাঠ করেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ছোট থেকেই অভিনয়ে হাতেখড়ি। সিরিয়াল করেছেন চুটিয়ে। সিনেমায় যোগ দেওয়ার সময় নাম হয় রাহুল। পরে অবশ্য সিদ্ধান্ত নেন পিতৃ প্রদত্ত নামও ব্যবহার করবেন। তাই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় নামে পরিচিতি পান তিনি। ফেসবুক থেকে