প্রেমিকের সঙ্গে সিনেমার শোতে অমিতাভের নাতনি

বলিউডের তরুণ অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে প্রখ্যাত বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের নাতনি নব্য নাভেলি নন্দার প্রেমের গুঞ্জনের মধ্যেই দুজনকে একসঙ্গে একটি সিনেমার প্রদর্শনীতে দেখা গেছে।
গতকাল রোববার রাতে মুম্বাইয়ে অর্জুন ভারেন সিং পরিচালিত ‘খো গায়ে হাম কাহাঁ’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছিলেন তাঁরা। সিনেমায় অন্যতম মূল চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী
ছবি: এনডিটিভি থেকে
২০২২ সাল থেকে সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে নব্য নাভেলির মধ্যে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে
৩০ বছর বয়সী সিদ্ধান্ত এর আগে শকুন বাত্রা পরিচালিত ‘গেহরাইয়াঁ’ সিনেমায় দীপিকা পাড়ুকোনের বিপরীতে অভিনয় করেছেন। তাঁর ‘খো গায়ে হাম কাহাঁ’ সিনেমাটি মুক্তি পাবে ২৬ ডিসেম্বর
২৬ বছর বয়সী নব্য নাভেলি নিউইয়র্ক থেকে পড়াশোনা করে ভারতে ফিরে ব্যবসায় মনোনিবেশ করেছেন
পাশাপাশি নারী অধিকার নিয়েও কাজ করেন নব্য নাভেলি। অলাভজনক প্রতিষ্ঠান ‘প্রজেক্ট নাভেলি’র প্রতিষ্ঠাতা তিনি