শাড়ি পরে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বলিউড অভিনেত্রী এলি আভরাম লিখেছেন, ‘সবই মোহমায়া।’
বিনোদন ডেস্ক
হালকা নীল রঙের শাড়ির সঙ্গে গোলাপি রঙের ব্লাউজ পরেছেন এলি
বিজ্ঞাপন
পোস্ট লিখেছেন, ‘সবই “মায়া”। আমাদের ভেতরে যা আছে, আমরা সেটাকেই বাইরে এই পৃথিবীতে প্রতিফলিত করি এবং সেটাকেই আমাদের “সত্য” বলে মনে করি। আর সেই সত্যও আমাদের ভেতরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে। তাই আমার সত্য তোমার সত্য নাও হতে পারে। আর এভাবেই আমরা আলোচনা করতে থাকি—কী বাস্তব আর কী অবাস্তব। এক পৃথিবীর মধ্যে অনেকগুলো পৃথিবী। সবই মোহ মায়া।’
এলির জন্ম ও বেড়ে ওঠা সুইডেনে। এর মধ্যেই তিনি হঠাৎ করে ভারতের সংস্কৃতির প্রেমে পড়েন। ভালো লাগে বলিউডের সিনেমা। একসময় নাটকীয়ভাবে চলে আসেন বলিউডেইনস্টাগ্রামে এলির অনুসারী ৯৮ লাখ