বিয়ে করলেন শিবালিকা

বিয়ে সারলেন বলিউডের ‘খুদা হাফিজ’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পাওয়া তরুণ অভিনেত্রী শিবালিকা ওবেরয়, শুক্রবার দুপুরে ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করেছেন এ অভিনেত্রী।
পাত্র ‘দৃশ্যম ২’ সিনেমার নির্মাতা অভিষেক পাঠক, ‘খুদা হাফিজ’ সিনেমার প্রযোজনাও করেছেন তিনি। সেই সিনেমায় কাজ করতে গিয়েই তাঁদের পরিচয়, এরপর তা পরিণয়ে রূপলাভ করল
ছবি: ইনস্টাগ্রাম
বিয়ের ছবি প্রকাশ করে শিবালিকা লিখেছেন, ‘তুমি ভালোবাসা খুঁজতে যেয়ো না, ভালোবাসাই তোমাকে খুঁজে নেবে’
ভারতের গোয়ায় গতকাল বৃহস্পতিবার দুই পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীদের উপস্থিতিতে গাঁটছড়া বেঁধেছেন তাঁরা
বিয়ের পোশাকের নকশা করেছেন মনীশ মালহোত্রা
বিয়েতে অজয় দেবগন, আমান দেবগন, কার্তিক আরিয়ান, নুসরাত বারুচা, বিদ্যুৎ জামওয়াল, সানি সিং, ভূষণ কুমারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন
২০১৯ সালে ‘ইয়ে সালি আশিকি’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে শিবালিকার, ‘খুদা হাফিজ’ সিনেমায় অভিনয় করে তিনি দর্শক মহলে পরিচিতি পেয়েছেন
অভিনয়ে নাম লেখানোর আগে ‘কিক’ ও ‘হাউসফুল’সহ কয়েকটি সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শিবালিকা
এর আগে ২০১৮ সালে দীর্ঘদিনের প্রেমিক করণ রাজপালের সঙ্গে শিবালিকার বাগদানের খবর এসেছিল গণমাধ্যমে, পরে এক বিবৃতিতে সেই খবরকে ভুয়া বলে দাবি করেছিলেন শিবালিকা
সিনেমার পাশাপাশি পাপন, আরমান মালিকের গানের ভিডিওতে মডেল হিসেবে পাওয়া গেছে এ নায়িকাকে
প্রথম সিনেমায় অভিনয়ের সুবাদে ফিল্মফেয়ার পুরস্কারে মনোনয়ন পেয়েছিলেন তিনি