‘ইচ্ছে আছে এলএলবি কমপ্লিট করে বার অ্যাট ল করার’

শান্তি ও উন্নয়নে শিক্ষার অবদান তুলে ধরার লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১৮ সালে প্রতিবছর ২৪ জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়। এই দিবস নিয়ে কথা হয় চলচ্চিত্র অভিনয়শিল্পী শবনম বুবলী–এর সঙ্গে। জানালেন তাঁর শিক্ষাজীবনের কথা। এও জানালেন, পেশাগত ব্যস্ততার ফাঁকে সুযোগ পেলেই আবার পড়াশোনা নিয়ে ব্যস্ত হবেন। নিজের আরও উন্নয়ন ঘটাতে চান

শবনম বুবলী
শবনম বুবলী

তিতুমীর কলেজ থেকে অর্থনীতিতে অনার্স শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ ভর্তি হই। দুটি সেমিস্টার এখনো শেষ হয়নি। তিতুমীর কলেজ থেকে পড়ার সময় আমি ভর্তি হই ইউনিভার্সিটি অব লন্ডনের আন্ডারে ব্রিটিশ স্কুল অব ল’তে। কারণ, ছোটবেলা থেকে ব্যারিস্টার হতে চেয়েছিলাম। আমাকে ল রিলেটেড ব্যাপারগুলো অনেক বেশি টানত। এ কারণেই ব্রিটিশ স্কুল অব ল থেকে দুই বছরের এলএলবি করেছি। আনফরচুনেটলি বাসা থেকে ওই সময় একটা চাপ ছিল, অনার্স শেষ করে যেন এমবিএ করি।

শবনম বুবলী

এখন ইচ্ছে আছে এলএলবি কমপ্লিট করে বার অ্যাট ল দেশের বাইরে থেকে করার। নর্থ আমব্রিয়া ইউনিভার্সিটি বা অন্য যেগুলোতে সুযোগ পাই, সেখান থেকে বার অ্যাট ল করতে চাই। দেখা যাক, কবে সময় সুযোগ হয়।

শবনম বুবলী

২০২০ সালে আমি কয়েক মাসের জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। তখন নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে ফিল্ম রিলেটেড বিষয়ে একটা শর্ট কোর্স করেছি। ওই সময় থেকে মাথায় কাজ করেছে, এই বিষয়ে দীর্ঘমেয়াদি আরও পড়াশোনা করার। অভিনয়, ডিরেকশন ও স্ক্রিপ্টিংয়ের ওপর পড়তে চাই। আমি মনে করি, ডিরেক্টরিয়াল বিষয়ে পড়লে অভিনয়ের ব্যাপারটা আরও ডেভেলপ করবে।