মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২১

চূড়ান্ত প্রতিযোগিতায় কোন কোন চলচ্চিত্র তারকা, দেখুন ছবিতে

দেশের চলচ্চিত্রপ্রেমীদের মুখে এখন ঘুরছে শাকিব, শুভ, জয়া, বাঁধনদের নাম। আটজন চলচ্চিত্র তারকা ২০২১ সালের মেরিল প্রথম আলো পুরস্কারের চূড়ান্ত মনোনয় পেয়েছেন। মেরিল প্রথম আলো পুরস্কারে ২৩তম আসরে কার হাতে উঠছে এই পুরস্কার তা নিয়ে চলছে জল্পনা–কল্পনা। তার আগেই ছবিতে দেখে নেই চলচ্চিত্র তারকারা কে কার সঙ্গে প্রতিযোগিতা করছেন।
গত বছর ‘রেহানা’ সিনেমা দিয়ে কানে সাড়া জাগিয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি সিনেমাটির জন্য সেরা অভিনেত্রী শাখায় মনোনয়ন পেয়েছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
গত বছর করোনার মধ্যে ঝুঁকি নিয়ে মুক্তি পেয়েছিল জয়া আহসানের সিনেমা ‘অলাতচক্র’। সিনেমাটির জন্য জয়া আহসান সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে লড়বেন
অভিনেত্রী নোভা ফিরোজের প্রথম চলচ্চিত্র ‘মৃধা বনাম মৃধা’ দিয়ে মনোনয়ন পেয়েছেন
মাহিয়া মাহি ‘নবাব এলএলবি’ সিনেমার জন্য মনোনয়ন পেয়েছেন। এই চারজন অভিনেত্রীর মধ্যেই একজনের হাতে যাবে মেরিল প্রথম আলো পুরস্কার ২০২১–এর পুরস্কার
সেরা চলচ্চিত্র অভিনেতা হিসেবে আরিফিন শুভ ‘মিশন এক্সট্রিম’ সিনেমার জন্য মনোনয়ন পেয়েছেন
শাকিব খান ‘নবাব এলএলবি’ সিনেমার জন্য মনোনয়ন পেয়েছেন।
তরুণ অভিনেতা সিয়াম আহমেদ ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। তাঁদের চারজন অভিনেতার মধ্যেই একজনের হাতে যাবে মেরিল প্রথম আলো পুরস্কার ২০২১–এর পুরস্কার
মৃধা বনাম মৃধা’ সিনেমায় চিত্রনায়ক সিয়াম আহমেদের বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। এই সিনেমাই তাঁকে এনে দিয়েছে মনোনয়ন