প্রথমবারের মতো শাকিব ছাড়াই পর্দা উপস্থিতিকে চ্যালেঞ্জিংই মনে করছেন বুবলী
প্রথমবারের মতো শাকিব ছাড়াই পর্দা উপস্থিতিকে চ্যালেঞ্জিংই মনে করছেন বুবলী

প্রথম নায়কের সঙ্গে আর কি পর্দায় দেখা যাবে এই অভিনেত্রীকে?

২০ নভেম্বর ঢালিউড তারকা শবনম বুবলীর জন্মদিন। ৩৩ পূর্ণ করেছেন তিনি। সাত বছর ধরে চলচ্চিত্রে অভিনয়ের সঙ্গে জড়িত আছেন। সংবাদপাঠিকা থেকে চলচ্চিত্রে আসা বুবলীর প্রথম চলচ্চিত্র ‘বসগিরি’। শাকিব খানের সঙ্গে অভিনয় করে তিনি সবচেয়ে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্গে একটানা ১০টি চলচ্চিত্রে অভিনয়ের পর নিরব, রোশান, আদর আজাদের মতো নায়কের বিপরীতেও অভিনয়ে দেখা গেছে তাঁকে। এখন তিনি শুটিং করছেন মাহফুজ আহমেদ আর শরিফুল রাজের বিপরীতে। জন্মদিনে একনজরে দেখে নেওয়া যাক বুবলীকে।
সংবাদপাঠিকা থেকে চলচ্চিত্রে নাম লেখানো বুবলীর প্রথম ছবি ‘বসগিরি’। শাকিব খানের বিপরীতে এই ছবিতে অভিনয়ের পর বুবলীকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। এরপর একে একে শাকিবের সঙ্গে জুটি বেঁধে আরও অভিনয় করেন ‘শুটার’, ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’, ‘মনের মতো মানুষ পাইলাম না’ ও ‘বীর’
বড় পর্দার অনেক তারকাই ওটিটির জন্যও কাজ করছেন। সেই তালিকায় এ বছর যুক্ত হন শবনম বুবলী। প্রথম ওয়েব ফিল্ম চরকি প্রযোজিত ‘টান’। রায়হান রাফি পরিচালিত ছবিটিতে বুবলী অভিনয় করেন সিয়াম আহমেদের বিপরীতে। ‘টান’-এ কাজ করা প্রসঙ্গে বুবলী বলেন, ‘ছবির গল্প, পরিচালক ও সহশিল্পী দেখেই কাজটি করছি। যখন কাজটির জন্য প্রস্তাব পেলাম, সবকিছু জানার পর দেখলাম ভালো কাজের একটি ফুল প্যাকেজ এই প্রজেক্ট
শাকিব খানের বাইরে এসে বুবলী প্রথম অভিনয় করেন নিরবের বিপরীতে। ‘ক্যাসিনো’ শিরোনামের এই ছবির শুটিং শেষ হয় ২০২০ সালে, করোনা সংক্রমণ শুরুর আগে। ছবিটি পরিচালনা করেছেন সৈকত নাসির। কবে নাগাদ ছবিটি মুক্তি পাবে, সে ব্যাপারে নিশ্চিত করে কিছুই জানা যায়নি। ক্যাসিনো ছবির শেষ দিনের শুটিংয়ে বুবলী
‘বীর’ ও ‘ক্যাসিনো’ ছবির শুটিংয়ের পর লম্বা সময়ের জন্য আড়ালে চলে যান শবনম বুবলী। আর তখনই চাউর হয়, বুবলী অন্তঃসত্ত্বা। ওই সময়ে বুবলী অন্তঃসত্ত্বা হওয়ার কথা অস্বীকার করলেও সম্প্রতি তা সত্যি বলে জানা যায়। অক্টোবরে প্রথম আলোকে বুবলী জানান, তাঁর আড়াই বছরের একটি পুত্রসন্তান রয়েছে। শেহজাদ খান বীর নামের এই সন্তানের জন্ম হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্রসন্তানের জন্ম দেন। আর বুবলীর এই সন্তানের বাবা ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। ছবিতে বীর ছবির গানের দৃশ্যে শাকিব খান ও বুবলী
সন্তানের খবর দেওয়ার কিছুদিনের মধ্যে শাকিব খানের সঙ্গে বুবলী তাঁর বিয়ের খবরটিও জানান। বুবলী বিয়ের খবরটি ফেসবুকে পোস্ট করে এভাবেই জানিয়ে বলেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটি তারিখ। ২০ জুলাই ২০১৮, এটি আমাদের বিয়ের তারিখ। আর ২১ মার্চ ২০২০, আমার ছেলের জন্মতারিখ।’ ওই পোস্টে শেয়ার করা ছবিগুলো শাকিবের সঙ্গে নিউইয়র্কের টাইম স্কয়ারে তোলা হয় বলেও জানান বুবলী
শাকিব খানের পর বুবলী প্রথম অভিনয় করেন নিরবের বিপরীতে ‘ক্যাসিনো’ ছবিতে। এরপর তিনি অভিনয় করেন আসিফ ইকবাল জুয়েল পরিচালিত ‘চোখ’ নামের আরেকটি ছবিতে, যেটিতে বুবলী সহশিল্পী হিসেবে পেয়েছেন জিয়াউল রোশানকে। রোশানের সঙ্গে ‘মায়া: দ্য লাভ’ শিরোনামে আরেকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন বুবলী, যে ছবির শুটিং এখনো শেষ হয়নি। ছবিতে ‘চোখ’ সিনেমার শুটিংয়ে নিরব ও বুবলী
নিরব, রোশানের বাইরে আদর আজাদ নামের একজন তরুণ অভিনেতার সঙ্গে দুটি ছবিতে অভিনয় করেছেন শবনম বুবলী। প্রথমটি ‘তালাশ’ মুক্তি পেলেও সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ নামের ছবির শুটিং এখনো শেষ হয়নি। ছবিতে আদর আজাদ ও বুবলী
শবনম বুবলী এখন অভিনয় করছেন টেলিভিশন নাটকের একসময়ের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের বিপরীতে। নভেম্বরের প্রথম সপ্তাহে সিলেটে ছবিটির শুটিং শুরু হয়ে এখন ঢাকার অদূরে বিক্রমপুরে শুটিং চলছে। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ নামের সেই ছবির গানের শুটিং কিছুদিনের মধ্যে শেষ হবে বলে জানা গেছে
শাকিব খানের বিপরীতে বুবলীর অভিনয়ের শুরুটা হলেও এখন আর তাঁদেরকে একসঙ্গে নতুন কোনো ছবিতে দেখা যাচ্ছে না। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শাকিব খানের বিপরীতে বুবলীকে আর কখনো চলচ্চিত্রে একসঙ্গে দেখাও যাবে না। সে হিসেবে তপু খানের পরিচালনায় ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটি হবে তাঁদের দুজনের শেষ চলচ্চিত্র। অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে শাকিব খানের সঙ্গে শেষবারের গানের শুটিংয়ে দেখা গেছে বুবলীকে