এবারের ঈদে মুক্তি পাওয়া ‘রকস্টার’–এ দেশের বাণিজ্যিক সিনেমায় অভিষেক হলো তানজিয়া জামান মিথিলার। সিনেমায় স্বল্প উপস্থিতি দিয়েও নজর কেড়েছেন তিনি। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত—
বিনোদন ডেস্ক
মিথিলা সামাজিক যোগাযোগমাধ্যমে সরব। গতকাল শাড়িতে বেশ কয়েকটি নতুন ছবি পোস্ট করেছেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেছবিগুলো পোস্ট করে তিনি লিখেছেন, ‘হয়তো আমি কবিতা নই, তবু শাড়ির ভাঁজে ভাঁজে কেউ একজন নিজের প্রিয় লাইনগুলো খুঁজে পায়।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
বিজ্ঞাপন
শাড়িতে মিথিলা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে‘রকস্টার’ ছবিতে এলিনা গোমেজ চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। অভিনেত্রীর সৌজন্যেদৃশ্যটিতে তাঁর সঙ্গে ছিলেন শাকিব খান। অভিনেত্রীর সৌজন্যে
বিজ্ঞাপন
ব্যপ্তি কম হলেও দৃশ্যটিতে দুজনের রসায়ন নিয়ে আলোচনা হয়েছে। অভিনেত্রীর সৌজন্যেমুক্তির পর ‘রকস্টর’ প্রসঙ্গে মিথিলা বলেছিলেন,‘দায়িত্বের চেয়ে আরও যেটা বেশি, সেটা হলো আমি গ্রেট অভিনেত্রী হতে চাই। সে জায়গা থেকে চাপটা অনেক বেড়ে গেল, ভালো অভিনয়ের জন্য, ভালো ছবিতে অভিনয়ের জন্য আমার আরও অনেক কাজ করতে হবে।’ অভিনেত্রীর সৌজন্যে‘রকস্টার’-এর মতো সিনেমা বাংলা ইন্ডাস্ট্রির জন্য দরকার উল্লেখ করে তানজিয়া মিথিলা আরও বলেন, ‘যাঁরা বাংলা সিনেমাকে ভালোবাসেন, তাঁদের উদ্দেশ্য বলব, “রকস্টার” ভিন্নধর্মী একটা সিনেমা; বাংলাদেশের মিউজিক্যাল সিনেমা। একেবারেই একটা নতুন ঘরানা, যা আগে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে হয়নি।’ অভিনেত্রীর সৌজন্যে
দর্শকের উদ্দেশে তিনি বলেন, ‘দর্শকেরা আসবেন, নতুন সিনেমা দেখবেন। যখন নতুন ধরনের ছবি আসে, বিভিন্ন ধরনের সিনেমা আসে; তখন একটা ইন্ডাস্ট্রি বড় হয়। ইন্ডাস্ট্রি বড় হতে গেলে এ ধরনের ছবি বেশি বেশি আসা উচিত।’ অভিনেত্রীর সৌজন্যে