তানজিয়া জামান মিথিলা। অভিনেত্রীর ফেসবুক থেকে
তানজিয়া জামান মিথিলা। অভিনেত্রীর ফেসবুক থেকে

ফুকেটের নতুন ছবি দিলেন মিথিলা, লিখলেন...

মডেল–অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। কাজের খবর থেকে ঘুরে বেড়ানো—তাঁর ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই চোখে পড়ে দিনযাপনের নানা চিত্র। গতকাল রাতে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য—

গতকাল রাতে থাইল্যান্ডের ফুকেট থেকে নতুন একগুচ্ছ ছবি পোস্ট করেছেন মিথিলা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
ছবিগুলো পোস্ট করে মিথিলা লিখেছেন, ‘নীল জল, সবুজ পৃথিবী, সোনালি সূর্যাস্ত আর শান্ত সূর্যোদয়… জীবনের প্রতিটি রঙেই যে সৌন্দর্য আছে, তারই এক সুন্দর কোলাজ যেন।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
ছবিগুলোতে তাঁকে দেখা গেছে ফুরফুরে মেজাজে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
একটি ছবিতে তাঁকে দেখা গেছে সমুদ্রের তীরে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
বেশ কিছুদিন ধরেই থাইল্যান্ড থেকে অবকাশযাপন ও ফটোশুটের ছবি পোস্ট করেছেন মিথিলা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
মিথিলাকে সবশেষ দেখা গেছে ঈদে মুক্তি পাওয়া আজমান রুশোর ‘রকস্টার’ সিনেমায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে