রটারড্যামে বাঁধন, তাওকীর ও তুষি। কোলাজ
রটারড্যামে বাঁধন, তাওকীর ও তুষি। কোলাজ

বাঁধন, তুষিরা এখন রটারড্যামে...

শুরু হয়েছে ‘রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এবারের উৎসবে তিন বিভাগে জায়গা পেয়েছে তিন বাংলাদেশি সিনেমা—‘দেলুপি’, ‘রইদ’ ও ‘মাস্টার’। এই প্রথম গুরুত্বপূর্ণ কোনো উৎসবে একসঙ্গে জায়গা পেয়েছে দেশি তিন সিনেমা। গত ২৯ জানুয়ারি নেদারল্যান্ডসের রটারড্যামে শুরু হয়েছে এ উৎসব, চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত-

রটারড্যাম চলচ্চিত্র উৎসবে নাজিফা তুষি। উৎসবের টাইগার কম্পিটিশন বিভাগে নির্বাচিত হয়েছে তুষি অভিনীত ও মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’। অভিনেত্রীর ফেসবুক থেকে
প্রিমিয়ার উপলক্ষে সিনেমার টিম এখন রয়েছে রটারড্যামে। উৎসবে আজ সিনেমাটির প্রথম প্রদর্শনী। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
রটারড্যাম থেকে ছবিটি শেয়ার করে তুষি লিখেছেন, ‘হিম হয়ে যাওয়া শীতল শহরে, রইদ উঠেছে রটারডামে…।’ ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
এদিকে উৎসবের বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে লড়ছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের পলিটিক্যাল থ্রিলার ‘মাস্টার’। এ উপলক্ষে ছবির টিমের সঙ্গে রটারড্যাম পৌঁছেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনেত্রীর ফেসবুক থেকে
রটারড্যাম থেকে প্রতিদিনই নতুন নতুন ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। অভিনেত্রীর ফেসবুক থেকে
ছবিতে নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতের সঙ্গে তিনি অভিনয়শিল্পী—নাসিরউদ্দিন খান, বাঁধন ও জাকিয়া বারী মম। অভিনেত্রীর ফেসবুক থেকে
উৎসবে ব্রাইট ফিউচার বিভাগে জায়গা পেয়েছে মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপি’। নির্মাতার ফেসবুক থেকে
উৎসব থেকে ছবি শেয়ার করেছেন তাওকীর। গত শনিবার ছবিটির প্রথম প্রদর্শনী হয়েছে। ৪, ৬ ও ৭ ফেব্রুয়ারি ছবির আরও তিনটি প্রদর্শনী রয়েছে