নজরকাড়া লুকে মিথিলা, রইল ৭ ছবি

মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা ইনস্টাগ্রামে বেশ সক্রিয়। দিন দুয়েক আগে নতুন কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু তথ্য—

লস অ্যাঞ্জেলসে ঘোরাঘুরির কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মিথিলা
নজরকাড়া লুকে দেখা গেছে মিথিলাকে
দুই দিনের ব্যবধানে এসব ছবিতে প্রায় সাড়ে ৬ হাজার রিঅ্যাক্ট পড়েছে। দেড় শতাধিক মন্তব্য জমা পড়েছে
ইনস্টাগ্রামে মিথিলার ফলোয়ার ১৮ লাখের বেশি
গতকাল রোববার রাতে ছবিটি পোস্ট করে মিথিলা লিখেছেন, ‘সুন্দর সোনালি সন্ধ্যার আলোয় ধরা পড়া এক মুহূর্ত’।
চলতি বছরের পবিত্র ঈদুল ফিতরে ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে
সামনে তাঁকে দেখা যাবে নতুন বেশ কয়েকটি প্রকল্পে