স্টার সিনেপ্লেক্স
স্টার সিনেপ্লেক্স

নির্বাচনের মধ্যে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস খোলা না বন্ধ

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাস বন্ধ থাকছে।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার স্টার সিনেপ্লেক্সের সব শাখা বন্ধ থাকবে। আগামী শুক্রবার থেকে যথারীতি শো চালু হবে।

এক বিবৃতিতে ব্লকবাস্টার সিনেমাস জানিয়েছে, নির্বাচনের মধ্যে প্রেক্ষাগৃহটি তিন দিন বন্ধ থাকবে। আজ থেকে শুক্রবার পর্যন্ত কোনো শো চলবে না। শনিবার খুলবে।
আজ ও আগামীকাল বন্ধ থাকবে লায়ন সিনেমাস। শুক্রবার থেকে শো চালু করবে প্রেক্ষাগৃহটি।

নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে আজ ও আগামীকাল সারা দেশে দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল বন্ধ ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে প্রেক্ষাগৃহও বন্ধ থাকছে।