ঢাকাই ছবির অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। কাজের খবর থেকে শুরু করে নিয়মিতই পোস্ট করেন দিনযাপনের ছবি। আজ দুপুরেও পোস্ট করেছেন কয়েকটি ছবি। এসব ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক মিম সম্পর্কে নতুন কিছু তথ্য।
বিনোদন ডেস্কঢাকা
অভিনয়ের চেয়ে বিদ্যা সিনহা মিম পণ্য প্রচারণায় বেশি ব্যস্ত থাকেন। সম্প্রতি তাঁকে চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গেও একটি অনুষ্ঠানে দেখা গেছে। সাদা রংয়ের কস্টিউমে সেদিন তিনি নজর কাড়েন সবার
বিজ্ঞাপন
সেদিনের সাদা কস্টিউমের একগুচ্ছ স্থিরচিত্র আজ রোববার নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন মিম। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘চোখে কোমলতা, ভেতরে আগুন।’ মিমের পোস্ট সেসব স্থিরচিত্র ভক্তদের মাঝে সাড়া ফেলেছে। এক ঘণ্টায় এসব স্থিরচিত্রে ২ হাজারের মতো রিঅ্যাকশন জমা পড়েছে। মন্তব্য এসেছে শ খানেক। আর পোস্টটি শেয়ার হয়েছে মাত্র ১৯ বার
বিজ্ঞাপন
মিমের এসব স্থিরচিত্র দেখে ভক্তদের কেউ মন্তব্য করেছেন, ‘মাঝে মাঝে মনে হয় এই মেয়েটা ভুল করে বাংলাদেশে জন্ম নিয়েছে। কিউটের ডিব্বা একটা।’ কেউ লিখেছেন, ‘খুবই মায়াবী।’ আবার কেউ–বা লিখেছেন, ‘এক কথায় দারুণ ছবি।’অভিনয়শিল্পী ও মডেল সম্প্রতি শুটিং শেষ করেছেন ‘মালিক’ নামের একটি সিনেমার। সাইফ চন্দন পরিচালিত ছবিটিতে মিম অভিনয় করেছেন আরিফিন শুভর বিপরীতে। এই ছবির মধ্য দিয়ে কয়েক বছরের বিরতির পর নতুন করে জুটি হলেন শুভ ও মিম। জানা গেছে, ছবিটি আগামী পবিত্র ঈদুল ফিতরে মুক্তির জন্য তৈরি হয়েছেপরিচালক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার থেকে শেষ লটের শুটিং শুরু হয়েছে মালিক ছবির। আজ রোববার ঢাকার অদূরে একটি শুটিংবাড়িতে এই ছবির শুটিং করছেন মিম। কাল রোববার একটি গান ছাড়া পুরো ছবির শুটিং শেষ হবে এদিকে নতুন আরেকটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মিম। ‘জীবন অপেরা’ নামের এই ছবির পরিচালক আলভী আহমেদ। এই ছবির মধ্য দিয়ে আবারও শরিফুল রাজ এবং মিমকে এক সিনেমায় দেখা যাবে। পরাণ ও দামাল সিনেমায় একসঙ্গে অভিনয় করে আলোচনায় আসার পর রাজ ও মিমকে একসঙ্গে দেখা যায়নি। জীবন অপেরা দিয়ে সেই বিরতি ভাঙতে যাচ্ছেএ ছাড়া প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকির’ একটি অরিজিনাল ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গ্ল্যামারের চেনা ছক ভেঙে ভিন্ন এক চরিত্রে মিমকে দেখা যাবে