গল্প কিংবা আড্ডা, ঘরে-বাইরে শুটিং—যেখানে যা-ই ঘটুক, তারকারা তাঁদের ভালো লাগার নানা মুহূর্ত, অনুভূতি সবার আগে ভক্তদের সঙ্গে ফেসবুকে ভাগাভাগি করেন। এই ছবিই বলে দেয় তারকাদের মনের কথা, তাঁদের কাজের কথা। তারকাদের ফেসবুকের পাতা থেকে দেখুন তেমন কিছু ছবি—
হরেক পদের মিষ্টি আর দই সামনে রেখে তোলা তিনটি ছবি ফেসবুকে পোস্ট করে অভিনেত্রী বুবলী লিখেছেন, ‘শুক্রবার মানে খাওয়ার দিন, ডায়েট করার সংগ্রাম নেই।’
বিজ্ঞাপন
ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর নিজের ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘কী দিয়া সাজাইমু তোরে?’
বিজ্ঞাপন
ছবিটি পোস্ট করে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘তুমি আমার হৃদয়ের দহনের কথা বলছ।’ভিন্ন সাজে তোলা ছবিগুলো আজ দুপুরে পোস্ট করেছেন জাকিয়া বারী মম। ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘মম দুঃখবেদন মম সফল স্বপন/ তুমি ভরিবে সৌরভে, নিশীথিনী-সম/ তুমি রবে নীরবে, হৃদয়ে মম।’