
আজ ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী কলামণ্ডলমের নাটক মানু(ষ)ষী পরিবেশিত হবে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। দৃষ্টিপাত আয়োজিত নাট্যোৎসবের আজ শেষ দিন। দলটির নাট্যযাত্রার ৩০ বছর পালন উপলক্ষে আয়োজন করা হয়েছিল এ উৎসবের। ৯ নভেম্বর শুরু হয়েছিল উৎসব।
আজ পরীক্ষণ থিয়েটারেও আছে উৎসবের নাটক। সেখানে স্বপ্নদল পরিবেশন করবে স্পার্টাকাস নাটকটি। দুটি নাটকই শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
জাতীয় নাট্যশালা ও পরীক্ষণ থিয়েটার হলে আয়োজিত এ উত্সবে অংশ নেয় ভারতসহ দেশের শীর্ষ ১২টি নাট্যদল।