
আজ সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হবে বেঙ্গল থিয়েটারের নাটক জলপুত্র ।কথাশিল্পী হরিশংকর জলদাসের জলপুত্র উপন্যাস অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন রুমা মোদক। নির্দেশনায় হাসান রেজাউল।
জেলেজীবনের সুখ-দুঃখ, হাসি-আনন্দ ও সামাজিক নিগ্রহ ফুটে উঠেছে এই প্রযোজনায়। নাটকটির নির্দেশক হাসান রেজাউল বলেন, ‘জলপুত্র আমাদের দলের প্রথম প্রযোজনা। এ বছরের ২৯ জানুয়ারি নাটকটি প্রথম মঞ্চে এসেছে। এই প্রযোজনায় আমরা জেলেপল্লির জীবনযাপন বিশ্বস্ততার সঙ্গে চিত্রায়িত করার চেষ্টা করেছি।’