‘পথনাটক শেখায় আমায় শেকল ভাংগার গান’ স্লোগান নিয়ে বাংলাদেশ পথনাটক পরিষদের পঞ্চম জাতীয় দ্বিবার্ষিক সম্মেলন হবে আজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আজ সকাল ১০টায় শুরু হবে এ সম্মেলন। উদ্বোধন করবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের বিশ্ব সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে একটি শোভাযাত্রা বের হবে। এবারের সম্মেলনে প্রায় ১১০টি নাট্যদলের প্রতিনিধিরা অংশ নেবেন।