ভাবনার ঘোরাঘুরির ছবিগুলো নজর কেড়েছে

১০ মে যুক্তরাজ্যে পৌঁছান অভিনেত্রী আশনা হাবীব ভাবনা। পরের দিন অংশ নিয়েছেন ওয়েলসের ইউনিভার্সিটি অব রেক্সামের সমাবর্তনে। এরপর ঘুরে দেখেছেন যুক্তরাজ্যে বেশ কিছু শহর। সেসব ছবি ফেসবুকে পোস্ট করেছেন তিনি। এমন ছবিতে আগে দেখা যায়নি ভাবনাকে।
নিয়মিত ভ্রমণ করলেও করোনার কারণে বেশ কিছুদিন পরে যুক্তরাজ্যে গেলেন ভাবনা
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
১১ তারিখ ছিল তাঁর সমাবর্তন। একাডেমিক পড়াশোনা শেষ হলেও তিনি শিখতে চান আজীবন
সমাবর্তন শেষ হলে ইচ্ছেমতো যুক্তরাজ্যের বিভিন্ন শহর ঘুরে দেখেন এই অভিনেত্রী
‘আমরা কী দেখি, সেটা নির্ভর করে আমরা কী খুঁজি, তার ওপর’ লিখে ছবিটি পোস্ট করেছেন ভাবনা
একটি ম্যাগাজিনে অড্রে হেপবার্নকে দেখছেন ভাবনা
পাঁচ হাজার বছর আগের একটি পাথরের স্মৃতিস্তম্ভের সামনে
আমি আর আমার কাক পাখিরা। তাদের উপস্থিতি আমাকে সবচেয়ে বেশি আনন্দিত করে।’—লিখে ছবিটি পোস্ট করেন ভাবনা।
লন্ডনের গ্রীনইউচে একদিন
শুটিংয়ের বিরতির ফাঁকে বেশির ভাগ সময় নিজের মতো করেই যুক্তরাজ্যে কাটিয়েছেন
ভাবনার ঘোরাঘুরির ছবিগুলো নজর কেড়েছে ভক্তদের। বন্ধুর সঙ্গে ভাবনা