আরটিভিতে প্রচারিত হবে একুশে ফেব্রুয়ারির বিশেষ নাটক ‘বর্ণ’
আরটিভিতে প্রচারিত হবে একুশে ফেব্রুয়ারির বিশেষ নাটক ‘বর্ণ’

মাতৃভাষা দিবসে কী দেখবেন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজ টেলিভিশনে নানা আয়োজন রয়েছে। ছুটির দিনে সূচি ধরে নাটক, সিনেমা দেখতে পারেন।
রাত ৯টায় বিটিভিতে প্রচারিত হবে নাটক ‘সিদ্ধান্ত’


বিটিভি

দুপুর সাড়ে ১২টায় পরিবেশিত হবে সংগীতানুষ্ঠান ‘ভাষার গান’। পিয়াল হাসানের সংগীত পরিচালনায় গাইবেন পিয়াল হাসান, সুলতানা চৌধুরী, সাব্বির, স্মরণ, শবনম প্রিয়াংকা, হুমায়রা বশির, স্বরলিপি, স্বীকৃতি, লাবণী ও অনন্যা আচার্য। রাত ৯টায় প্রচারিত হবে ভাষাশহিদদের আত্মত্যাগ ও ইতিহাসের পটভূমিতে নির্মিত নাটক সিদ্ধান্ত। কাজী আসাদের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মামুন মাহমুদ। অভিনয় করেছেন মাসুম বাশার, কাজী আসাদ, সালমান আরাফাতসহ অনেকে।
দুপুর সাড়ে ১২টায় পরিবেশিত হবে সংগীতানুষ্ঠান ‘ভাষার গান’। পিয়াল হাসানের সংগীত পরিচালনায় গাইবেন পিয়াল হাসান, সুলতানা চৌধুরী, সাব্বির, স্মরণ, শবনম প্রিয়াংকা, হুমায়রা বশির, স্বরলিপি, স্বীকৃতি, লাবণী ও অনন্যা আচার্য। রাত ৯টায় প্রচারিত হবে ভাষাশহিদদের আত্মত্যাগ ও ইতিহাসের পটভূমিতে নির্মিত নাটক ‘সিদ্ধান্ত’। কাজী আসাদের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মামুন মাহমুদ। অভিনয় করেছেন মাসুম বাশার, কাজী আসাদ, সালমান আরাফাতসহ অনেকে।

‘ভাষা আমার অহংকার’ অনুষ্ঠানে সুরবিহারের শিল্পীরা

চ্যানেল আই

সকাল ৭টা ৪০ মিনিটে ‘গান দিয়ে সকাল শুরু’ অনুষ্ঠানে পরিবেশিত হবে ‘ভাষা আমার অহংকার’ শিরোনামের একটি বিশেষ পর্ব। এ আয়োজনে অংশ নিচ্ছে সুরবিহার ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্ট ইনস্টিটিউট। রবীন্দ্রসংগীতশিল্পী অণিমা রায়ের তত্ত্বাবধানে তিনি নিজে এবং তাঁর প্রায় ২০ জন শিক্ষার্থী সমবেত ও দ্বৈত কণ্ঠে পরিবেশন করবেন ভাষা আন্দোলন ও একুশের চেতনায় নির্মিত ১২টি গান। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আমীরুল ইসলাম।

আরটিভি
রাত ৮টায় প্রচারিত হবে একুশে ফেব্রুয়ারির বিশেষ নাটক বর্ণ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এতে অভিনয় করেছেন জোভান, পারসা ইভানা, শেহতাজ মুনিরা হাশেম।

‘আমার বর্ণমালা’ নাটকের দৃশ্য

মাছরাঙা টেলিভিশন
রাত ৮টায় প্রচারিত হবে নাটক আমার বর্ণমালা। সীমান্ত সজলের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মৌসুমী হামিদসহ অনেকে।

বৈশাখী টেলিভিশন
আজ দুটি সিনেমা প্রচার করবে বৈশাখী টেলিভিশন। এর মধ্যে সকাল ১০টায় প্রচারিত হবে আলোর মিছিল, এতে অভিনয় করেছেন রাজ্জাক, সুজাতা, রোজী সামাদ, ববিতা প্রমুখ। বেলা ২টা ২০ মিনিটে প্রচারিত হবে সিপাহী। অভিনয় করেছেন মান্না, ইলিয়াস কাঞ্চন, চম্পা প্রমুখ।

দুরন্ত টিভি
বেলা দেড়টা ও রাত ৮টায় প্রচারিত হবে বিশেষ আয়োজন ‘মায়ের ভাষা’। অনুষ্ঠানটিতে নেপথ্য কণ্ঠে দেশাত্মবোধক বিভিন্ন গান ও কবিতার সঙ্গে কোরিওগ্রাফি করেছেন শিল্পীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শাহাদাৎ সেতু।

বেলা ২টায় নাটক ঝুটুম পাখির কথা প্রচারিত হবে। এদিন দুটি সিনেমাও দেখাবে টেলিভিশনটি। সকাল ১০টায় মানুষ ও রাত ১০টায় পাঠশালা প্রচারিত হবে।