রাতারাতি পরিচিতি পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ঈমান আলী
রাতারাতি পরিচিতি পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ঈমান আলী

‘সবাই বলতেছে, আপনি রাগ করলেন, ভাই?’ সাক্ষাৎকারে ভাইরাল ঈমান আলী

‘রাগ করলা?’ সংলাপের সুবাদে রাতারাতি পরিচিতি পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ঈমান আলী। তাঁর সঙ্গে কথা বলেছেন মকফুল হোসেন; ফোন ধরেই ঈমান আলী স্বভাবসুলভ ভঙ্গিতে জানতে চাইলেন, ‘ভাই, রাগ করলেন?’

প্রশ্ন

আপনাকে খুঁজছিলাম...

ঈমান আলী: ভাই, রাগ করলেন?

প্রশ্ন

আপনার সংলাপটি তো রীতিমতো ভাইরাল। আপনার কেমন লাগছে?

ঈমান আলী: ইনশাল্লাহ, আমার ভালো লাগতেছে ভাই। যেমন ঈদের দিন আমরা নামাজ পড়তে যাই, যে রকম খুশি বাবা-মার কাছে বিদায় নিয়ে যাই, ও রকম খুশি; তার চেয়ে বেশি। এটাই পাওনা।

প্রশ্ন

ভিডিওটি ভাইরাল হওয়ার পর আপনার বাড়িতে অনেকে ভিড় করছে শুনলাম।  

ঈমান আলী: বাসায় তো সকাল থেকে এ পর্যন্ত ২০০ লোক আসছে।

কনটেন্ট ক্রিয়েটর ঈমান আলী
প্রশ্ন

সবাই কী বলছেন?

ঈমান আলী: সবাই বলতেছে, আপনি রাগ করলেন ভাই? কেন রাগ করছেন? কেন দিছেন?

‘রাগ করলা?’ ভিডিওর সুবাদে পরিচিতি পেয়েছেন ঈমান আলী
প্রশ্ন

ভিডিওটি কোন ভাবনা থেকে করলেন?

ঈমান আলী: একটা প্রতারণার ফাঁদে পড়ছিলাম। মানে কবিরাজ আমার কাছ থেকে ১০ টাকার জায়গায় ১০ হাজার টাকা নিয়ে গেছে।

প্রশ্ন

তারপর?

ঈমান আলী: পরে বললাম যে জিনিসটা তো খুব খারাপ হয়ে গেল। হয়তো আজকে আমার সাথে করছে, তাহলে আরেকজনের সাথেও করবে। তাইলে আমি জিনিসটা উঠায় ধরি, সবার কাছে পৌঁছাক, সেই ভাবনা থেকে ভিডিওটি করেছি।

প্রশ্ন

অনেকে আপনাকে কবিরাজ ভাবছেন।

ঈমান আলী: হ্যাঁ। অনেকে বিষয়টি বলতেছেন। আমি কবিরাজ না। আমার পেশা শুটিং করা, অনলাইনে কাজ করি।

কনটেন্ট ক্রিয়েটর ঈমান আলী
প্রশ্ন

কনটেন্ট ক্রিয়েটর?

ঈমান আলী: হ্যাঁ। আমি কনটেন্ট ক্রিয়েটর।

প্রশ্ন

আপনি থাকেন কোথায়?

ঈমান আলী: গাজীপুর।

প্রশ্ন

আপনার গ্রামের বাড়ি লালমনিরহাট। গাজীপুরে কবে এলেন?

ঈমান আলী: আমি তো আসছি ১৭ বছর।

প্রশ্ন

ধন্যবাদ।  

ঈমান আলী: আপনাকেও ধন্যবাদ।