‘গেম অব থ্রোনস’ বাংলাদেশে হলে কারা অভিনয় করতেন, দেখুন ছবিতে

আসছে সাড়াজাগানো টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর প্রিকুয়েল ‘হাউস অব দ্য ড্রাগন’।প্রিকুয়েলটি মুক্তির আগে মজার এক খেলায় মেতে উঠেছেন সিরিজটির কিছু বাংলাদেশি ভক্ত। ‘গেম অব থ্রোনস’ বাংলাদেশে নির্মিত হলে কোন চরিত্রে দেশের কোন অভিনেতা মানানসই হতেন, সেটাই বললেন ভক্তরা।

সিরিজে টাইউইন ল্যানিস্টার ছিলেন হাউস ল্যানিস্টারের প্রধান। তিনটি ভিন্ন রাজ্যের হ্যান্ড অব দ্য কিং চরিত্রে অভিনয় করেছেন চার্লস ড্যান্স। সিরিজটি বাংলাদেশে নির্মিত হলে এই চরিত্রে জুতসই হতেন প্রয়াত অভিনেতা এ টি এম শামসুজ্জামান
ছবি: ফেসবুক
স্যান্ডর ক্লিগেন ছিলেন গ্রেগর ক্লিগেনের ছোট ভাই। বাংলাদেশে নির্মিত হলে এই চরিত্রে অভিনয় করতে পারতেন আহমেদ রুবেল
ডিনেরিস টারগারিয়ান ছিলেন টারগারিয়ান রাজ্যের রাজকন্যা। ধীরে ধীরে একজন আত্মবিশ্বাসী শাসক হয়ে ওঠেন তিনি। এই চরিত্রের সঙ্গে মানিয়ে যান অহনা রহমান
ডাভোস সিওয়ার্থ ছিলেন সাবেক চোরাচালানকারী। গল্পে যিনি স্ট্যানিস বারাথিয়নের সেবায় নিয়োজিত ছিলেন। বাংলাদেশে নির্মিত হলে এই চরিত্রে অভিনয় করতে পারতেন আলী যাকের
কুটবুদ্ধিতে খ্যাতি ছিল সিরিজটির অভিনেতা পিটার বেলিশের। এই চরিত্রে চঞ্চল হলে কেমন হতো?
কাল্পনিক মহাদেশ ওয়েস্টরাসের পটভূমিতে ‘গেম অব থ্রোনস’ সিরিজে আরিয়া স্টার্ক গুরুত্বপূর্ণ চরিত্র। এই চরিত্রে দারুণ মানিয়ে যেতেন চলচ্চিত্র অভিনেত্রী পূজা চেরি
টিরিয়ন ল্যানিস্টার চরিত্রে পিটার ডিংকলেজ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটিতে মানিয়ে যেতেন হুমায়ুন সাধু
সিরিজের কেন্দ্রীয় চরিত্র জন স্নো। চরিত্রটিতে অভিনয় করেছেন কিট হেরিংটন। এই চরিত্রে নেওয়া যায় ইমনকে
এডার্ড স্টার্ক চরিত্রে ইলিয়াস কাঞ্চনকে কল্পনা করলে মন্দ লাগবে না
‘গেম অব থ্রোনস’ ধারাবাহিকটি ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’ অবলম্বনে নির্মিত। সিরিজের জেমি ল্যানিস্টার চরিত্রে শরিফুল রাজকে খারাপ লাগবে না
রব স্টার্ক ছিলেন উইন্টারফেলের রাজার বড় ছেলে। বাংলাদেশে নির্মিত হলে এই চরিত্রে অভিনয় করতে পারতেন এ বি এম সুমন
সিরিজে দুর্দান্ত এক ভিলেন ছিলেন র‍্যামজি বোল্টন। এই চরিত্রে অভিনয় করেন ইভান রেওন। চরিত্রটিতে তাসকিন রহমান মানিয়ে যেতেন সহজেই