
‘ব্যাটম্যান’ সিরিজে বিভিন্ন সময় রবিনকে দেখা গেছে নানা রূপে। ব্যাটম্যানের সহযোগী হিসেবে এবারই সম্ভবত বড় পর্দায় অভিষেক হচ্ছে ‘নারী রবিন’–এর। ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস ছবির সেট থেকে ছবির সঙ্গে সংশ্লিষ্ট একজন জানিয়েছেন, এই চরিত্রে অভিনয় করছেন জেনা মেলন। এ ছাড়া হাঙ্গার গেমস ছবির অভিনেত্রী সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর নতুন লালচে চুলের একটি ছবি আপলোড করেছেন। এ থেকে মনে হচ্ছে, রহস্যময় ক্যারি কেলির চরিত্রটা এবার তিনিই করছেন। বেন অ্যাফ্লেকের পাশে জেনা মেলনকে বেমানান লাগবে না বলেই বিশ্বাস ব্যাটম্যান–ভক্তদের। ইঅনলাইন।