ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রথম দিনের তারারা

পয়লা সেপ্টেম্বর পর্দা উঠল ৭৮তম ভেনিস চলচ্চিত্র উৎসবের। এএফপির ক্যামেরায় উদ্বোধনী দিনের কিছু মুহূর্ত।

আজীবন কাজের স্বীকৃতিস্বরূপ স্বর্ণসিংহ পেয়ে আনন্দে উচ্ছ্বসিত ইতালিয়ান পরিচালক ও অভিনেতা রবার্তো বেনিনি।
এএফপি
উৎসবের প্রথম দিনে উদ্বোধনী ছবি ‘প্যারালাল মাদার্স’ দেখতে লালগালিচা পেরিয়ে অনুষ্ঠানস্থলে ঢুকছেন দর্শক ও অতিথিরা।
অক্সিজেন মাস্ক পরা এক অতিথি।
উৎসবের উদ্বোধনী দিনে ‘প্যারালাল মাদার্স’ ছবির অভিনেত্রী পেনেলোপে ক্রুজ।
উদ্বোধনী ও সমাপনী দিনের সঞ্চালক ইতালিয়ান অভিনেত্রী সেরেনা রোসি সমুদ্রসৈকতে, টপাটপ পড়ছে ক্যামেরার ফ্ল্যাশ।
লালগালিচায় ব্রাজিলিয়ান বংশোদ্ভূত মার্কিন মডেল আদ্রিয়ানা লিমা।
ছবিশিকারিদের কবলে ইতালিয়ান মডেল বিয়াঙ্কা বাল্টি।
উদ্বোধনী প্রদর্শনীতে ইতালিয়ান-স্প্যানিশ অভিনেত্রী আইতানা সানচেজ জিয়ন।
ফটোকলে ফরাসি অভিনেত্রী ইজাবেল হুপার। হরাইজন বিভাগে লড়ছে তাঁর ছবি।
উৎসবে হাজির মার্কিন অভিনেত্রী ক্রিস্টেন ডানস্ট।
অভিনেতা ম্যাট ডিলোন মিস করতে চাননি উৎসবের উদ্বোধনী আয়োজন।
স্প্যানিশ মডেল জর্জিনা রড্রিগেজ।
ফটোকলে পোজ দিয়েছেন এবারের উৎসবের বিচারকেরা। সঙ্গে উৎসব পরিচালক আলবের্তো বারবেরা।