ম্যাট ডেমন আবারও 'বোর্ন'

ম্যাট ডেমন
ম্যাট ডেমন

‘বোর্ন’ সিরিজের চতুর্থ ছবি দ্য বোর্ন লেগাসি। জেরেমি রেনারকে এই চলচ্চিত্রে চমত্কার মানিয়ে গেলেও ছবি দেখতে বসে ম্যাট ডেমনকে মিস করেছিলেন কি? সিরিজের আগের তিনটি ছবি যাঁদের দেখা আছে, ম্যাট ডেমনের অভাব তাঁদের বোধ করারই কথা।

সুখবর হলো, স্মৃতিহারা একজন দুর্ধর্ষ স্পাইয়ের চরিত্রে আবারও ফিরছেন তিনি। ছবির নাম এখনো ঠিক হয়নি। ২০১৫ সালে কাজ শুরু হয়ে ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০১৬ সালে। ‘বোর্ন’ সিরিজের নির্মাতাদের সঙ্গে বনিবনা না হওয়ায় জেসন বোর্ন চরিত্র থেকে বিদায় নিয়েছিলেন ডেমন। সম্প্রতি আবারও এই চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন তিনি। ইঅনলাইন।