‘ড্যান্সেস উইথ উলভস’ সিনেমায় গ্রাহাম গ্রিন। আইএমডিবি
‘ড্যান্সেস উইথ উলভস’ সিনেমায় গ্রাহাম গ্রিন। আইএমডিবি

আমরা তোমাকে ভালোবাসি, তুমি অবশেষে মুক্ত হলে...

‘ড্যান্সেস উইথ উলভস’ চলচ্চিত্রের অভিনেতা গ্রাহাম গ্রিন মারা গেছেন। গত সোমবার তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। খবর এনবিসি নিউজ
এক বিবৃতিতে গ্রাহাম গ্রিনের এজেন্ট জানিয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর গ্রিন মারা গেছেন। তবে কানাডিয়ান এই অভিনেতার অসুস্থতার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিবৃতিতে আরও লিখেছেন, ‘আমরা তোমাকে ভালোবাসি। তুমি অবশেষে মুক্ত হলে।’

‘ড্যান্সেস উইথ উলভস’ চলচ্চিত্রে কিকিং বার্ড চরিত্রে অভিনয় করে দুনিয়াজুড়ে খ্যাতি পেয়েছেন, ছবিটি ১৯৯১ সালে অস্কারে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনীত হন।

এরও এক দশক আগে তাঁর অভিনয়জীবন শুরু হয়েছে। ১৯৭৯ সালে কানাডিয়ান টিভি সিরিজ ‘দ্য গ্রেট ডিটেকটিভ’ দিয়ে অভিষেক ঘটে। এরপর ১৯৮৩ সালে ‘রানিং ব্রেভ’–এ অভিনয় করেছেন তিনি।

‘ড্যান্সেস উইথ উলভস’ চলচ্চিত্রে খ্যাতি পাওয়ার পর হলিউডের বেশ কয়েকটি বড় প্রযোজনার সঙ্গে যুক্ত হন গ্রিন। এর মধ্যে ‘ম্যাভেরিক’, ‘মলি’স গেম’, ‘টোয়াইলাইট সাগা’ সিরিজে নিয়মিত দেখা গেছে তাঁকে।

‘ড্যান্সেস উইথ উলভস’ সিনেমায় গ্রাহাম গ্রিন। আইএমডিবি

টেলিভিশনেও নিয়মিত অভিনয় করেছেন তিনি। এর মধ্যে ‘মার্ডার’, ‘শি রোট’, ‘উলফ লেক’, ‘দ্য রেড গ্রিন শো’সহ আরও কয়েকটি ধারাবাহিক রয়েছে।
গ্রাহাম গ্রিন ১৯৫২ সালে কানাডার অন্টারিওর ওসউইকেনে জন্মগ্রহণ করেন। তিনি রেখে গেছেন তাঁর স্ত্রী হিলারি ব্ল্যাকমোর, মেয়ে লিলি লাজার্ড-গ্রিন ও নাতি টালোকে।