১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত ‘বিদ্রোহী’ নামে একটি পোয়েটিক চলচ্চিত্রে নৃত্য পরিবেশন করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা; নৃত্যের পাশাপাশি কণ্ঠও দিয়েছেন তিনি। ভিডিওটি গতকাল প্রথম আলোর ফেসবুক ও ইউটিউবে প্রকাশিত হয়েছে।
চলচ্চিত্রে কাজী নজরুল ইসলাম, মায়া অ্যাঞ্জেলো ও অসমী প্রদীপের কবিতায় কণ্ঠ দিয়েছেন পোলাক ও ভাবনা।
বিজ্ঞাপন
আয়োজনটি নিয়ে ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘এই প্রচেষ্টা আমাদের ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বিদ্রোহী শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য। এটি আপনাকে মর্যাদা এবং সম্মানের সাথে উঠতে শেখায়। এটি আত্মমর্যাদার অধিকারী হওয়ার এবং প্রতিটি দুর্বলতা এবং বিদ্যমান সামাজিক ব্যবস্থার সমস্ত মন্দ অবজ্ঞার ঊর্ধ্বে ওঠার আহ্বান জানায়।’
বিজ্ঞাপন
ভাবনা প্রথম আলোকে জানান, ‘বিদ্রোহী’ কবিতায় নৃত্যের ইচ্ছা বহুদিন ধরে ছিল তাঁর। এবার সেই ইচ্ছা পূরণ হলো।চলচ্চিত্রটি প্রকাশের পর ভালো প্রতিক্রিয়া পাচ্ছেন বলে জানান তিনি। তাঁর ভাষ্যে, ‘কোনো ভিডিও কিংবা কথা অনুপ্রাণিত করলে সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রকাশের পর অনেকেই শুভকামনা জানিয়েছে।’ভাবনা বলেন, ‘কাজী নজরুল ইসলামের “বিদ্রোহী”-এর মতো শক্তিশালী কবিতা আর পাইনি। জীবনের খারাপ সময়েও যদি কবিতাটা শোনেন, তাহলে মানসিকভাবে শক্তি পাবেন।’চলচ্চিত্রে ব্যবহৃত চিত্রকর্মটি এঁকেছেন ভাবনা। চলচ্চিত্রের ভাবনা ও পরিচালনা করেছেন স্বপ্নিল সজীব। ভিডিও পরিচালনায় রনি সারাফত।