কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার (৩০) লিভার-সংক্রান্ত জটিলতায় মারা গেছেন। গতকাল শনিবার ভারতের চেন্নাইয়ের ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদের মেয়ে কারিনা প্রথমে জ্বরে আক্রান্ত হন, পরে হেপাটাইটিস এ ও ই-জনিত লিভার ফেইলিউর দেখা দেয়। বাবা কায়সার হামিদ জানান, ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় প্রেশার কমে যাওয়ায় চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি।