ডিপ্রেশন নিয়ে লিখলেন তৌসিফ, বুবলী দিলেন খলনায়কের সঙ্গে ছবি

বিনোদনজগতের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যেই সীমাবদ্ধ নন। তাঁদের ব্যক্তিজীবন, দৈনন্দিন মুহূর্ত ও নানা অভিজ্ঞতাও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি ও ঘটনার মাধ্যমে তারকারা ভক্তদের কাছে হয়ে ওঠেন আরও কাছের, আরও বাস্তব। তারকাদের সেসব ঘটনাই দেখুন ফেসবুকের পাতা থেকে।
একসঙ্গে গতকাল ‘উইঙ্কল টুইঙ্কেল’ প্রিমিয়ার শো দেখেছেন কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ও বাংলাদেশের চঞ্চল চৌধুরী। ঋত্বিক চক্রবর্তী, চঞ্চল চৌধুরীর সঙ্গে সেই মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছেন,‘চঞ্চল মন আনমনা হয় যেই তাঁর ছোঁয়া লাগে।’ সেই পোস্টের নিচে চঞ্চল লিখেছেন,‘কি যে আনন্দ হলো গতকাল। আবারও তোমার অভিনয় দেখে মুগ্ধ হলাম। তুমি সত্যিই অসাধারণ অভিনেতা বন্ধু। অনেক ভালোবাসা তোমার জন্য।’
ছবি: ফেসবুক থেকে
শুটিং ফ্লোরের পুরোনো একটি মুহূর্তের ছবি। স্মৃতির পাতায় ফিরে সেই সময়ের দুই খলনায়কের সঙ্গে ছবিটি পোস্ট করে চিত্রনায়িকা শবনম বুবলী লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রের সবচেয়ে শক্তিশালী ও কিংবদন্তি দুই খলনায়কের সঙ্গে। স্মৃতির কিছু মুহূর্ত। ফ্ল্যাশব্যাক। শুটিং ফ্লোর থেকে।’
অভিনেতা তৌসিফ মাহবুব ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। তিনি লিখেছেন,‘ডিপ্রেশন বলে যে একটা ব্যাপার আছে, সেটা বেশির ভাগ মানুষ মানতেই চায় না! কেউ যদি বলে সে ডিপ্রেশনে আছে, মানুষ ভাবে সে ঢং করতেসে।’
সমুদ্রের পাশে দাঁড়িয়ে ছবি পোস্ট করে সুনেরাহ্ বিনতে কামাল লিখেছেন,‘আসলে মন টা আজকে ভালো, ঢেউগুলো সব মিথ্যা নিয়ে চলে গেল।’ বর্তমানে তিনি ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা নিয়ে ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে টিমের সঙ্গে অংশ নিয়েছেন।