‘লাভ বান্ডেল’ শিরোনামের এই অফারে থাকছে প্ল্যাটফর্মটিতে মুক্তি পাওয়া সাতটি অরিজিনাল ফিল্ম দেখার সুযোগ
‘লাভ বান্ডেল’ শিরোনামের এই অফারে থাকছে প্ল্যাটফর্মটিতে মুক্তি পাওয়া সাতটি অরিজিনাল ফিল্ম দেখার সুযোগ

ভ্যালেন্টাইনে ৭ কনটেন্ট নিয়ে চরকির উদ্যোগ

১ ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ বান্ডেল অফার দিয়েছে দেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ‘লাভ বান্ডেল’ শিরোনামের এই অফারে থাকছে প্ল্যাটফর্মটিতে মুক্তি পাওয়া সাতটি অরিজিনাল ফিল্ম দেখার সুযোগ। অফারটি ইতিমধ্যে চালু হয়েছে, চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

‘কাছের মানুষ দূরে থুইয়া’ চলচ্চিত্রে তাসনিয়া ফারিণ ও প্রীতম হাসান

চরকি সূত্রে জানা গেছে, যাঁরা চরকির সাবস্ক্রাইবার নন, মাত্র ১০০ টাকায় তাঁরা সাতটি সিনেমা দেখার সুযোগ পাবেন। বান্ডেল কেনার দিন থেকে ১৪ দিনের মধ্যে সিনেমাগুলো দেখা যাবে। আগ্রহীরা চরকি অ্যাপ ডাউনলোড করে ফোন নম্বর, ই-মেইল বা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করে ‘বাই টিকিট’ অপশন থেকে বান্ডেলটি কিনতে পারবেন। ওয়েবসাইট থেকেও একইভাবে টিকিট কেটে সিনেমা দেখা যাবে।

সাত সিনেমার তালিকায় রয়েছে সিয়াম আহমেদ–বুবলী অভিনীত ‘টান’

বিদেশের দর্শকেরাও অফারটি উপভোগ করতে পারবেন। ভারতীয় দর্শকদের জন্য ১০০ রুপি এবং অন্যান্য দেশের দর্শকদের জন্য ৩ দশমিক ৯৯ মার্কিন ডলার।
সাত সিনেমার তালিকায় রয়েছে রায়হান রাফী পরিচালিত আফরান নিশো–তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’ এবং সিয়াম আহমেদ–বুবলী অভিনীত ‘টান’।

‘উনিশ২০’–এ শুভ ও বিন্দু

মিজানুর রহমান আরিয়ান পরিচালিত আরিফিন শুভ–আফসানা আরা বিন্দু অভিনীত ‘উনিশ২০’, রবিউল আলম পরিচালিত মেহজাবীন–ইয়াশ রোহান অভিনীত ‘ফরগেট মি নট’, শিহাব শাহীন পরিচালিত প্রীতম হাসান–তাসনিয়া ফারিণ অভিনীত ‘কাছের মানুষ দূরে থুইয়া’, জাহিদ প্রীতম পরিচালিত প্রীতম হাসান–তানজিন তিশা ও পারশা মাহজাবীন অভিনীত ‘ঘুমপরী’ এবং রেজাউর রহমান পরিচালিত কারিনা কায়সার–সৈয়দ জামান শাওন–প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত ‘৩৬–২৪–৩৬’।