অলিভিয়াদের রেকর্ড, সেরা শিল্পী ড্রেক

অলিভিয়া রদ্রিগো
অলিভিয়া রদ্রিগো

‘ড্রাইভার্স লাইসেন্স’ গানটি দিয়ে কদিন আগেই সাড়া ফেলে দেওয়া অলিভিয়া রড্রিগো বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস জয় করলেন। একটি, দুটি নয়, সাতটি শাখায় পুরস্কার জিতেছেন এই তরুণী। বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসে এটি নতুন ইতিহাস। টপ নিউ আর্টিস্ট, টপ ফিমেল আর্টিস্ট, টপ হট হানড্রেড, টপ স্ট্রিমিং সং, টপ রেডিও সং, টপ বিলবোর্ড গ্লোবাল টু হানড্রেড, টপ বিলবোর্ড টু হানড্রেড অ্যালবাম অ্যাওয়ার্ড শাখায় পুরস্কার জিতেছেন তিনি। এর আগে গত মাসে গ্র্যামি অ্যাওয়ার্ডসে তিন শাখায় পুরস্কার জিতে নেন অলিভিয়া।

যুক্তরাস্ট্রের জনপ্রিয় র‌্যাপার ড্রেক

১৫ মে সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বসে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২-এর আসর। এবারের আয়োজনে ছিল রেকর্ডের ছড়াছড়ি। ইয়ে, কানিয়ে ওয়েস্ট পুরস্কার জিতেছেন ছয় শাখায়। এ নিয়ে বিলবোর্ডের ১৭টি পুরস্কার জিতলেন তিনি। এ ছাড়া ড্রেক জিতেছেন পাঁচটি, টেলর সুইফট চারটি, জাস্টিন বিবার পাঁচটি। তৃতীয়বারের মতো টপ আর্টিস্টের অ্যাওয়ার্ডস জিতে রেকর্ড করেছেন ড্রেক। এমনকি টপ মেল আর্টিস্টের ক্ষেত্রেও রেকর্ড গড়েছেন তিনি। কোরিয়ার গানের দল বিটিএস পুরস্কার জিতেছে তিনটি শাখায়।

দোজা ক্যাটের হাত ভরে গেছে পুরস্কারের স্মারকে। তিনিও পুরস্কার পেয়েছেন চারটি শাখায়

একনজরে বিলবোর্ড অ্যাওয়ার্ডস

টপ আর্টিস্ট
ড্রেক

টপ নিউ আর্টিস্ট
অলিভিয়া রড্রিগো

টপ মেল আর্টিস্ট
ড্রেক

টপ ফিমেল আর্টিস্ট
অলিভিয়া রড্রিগো

টপ ডুয়ো/গ্রুপ
বিটিএস

বিলবোর্ড আর্টিস্ট
টেলর সুইফট

টপ হট ১০০ আর্টিস্ট
অলিভিয়া রড্রিগো

কোরীয় গানের দল বিটিএস

টপ স্ট্রিমিং সং আর্টিস্ট
অলিভিয়া রড্রিগো

টপ সং সেলস আর্টিস্ট
বিটিএস

রেডিও সং আর্টিস্ট
অলিভিয়া রড্রিগো

টপ বিলবোর্ড
অলিভিয়া রড্রিগো

টপ স্ট্রিমিং সং
বিটিএস ‘বাটার’