
সার্চ ইঞ্জিন গুগল গতকাল তাদের ডুডলে রেখেছিল কিশোর কুমারের মুখাবয়ব। কিংবদন্তি এই শিল্পীর বহুমুখী প্রতিভার বিষয়টি উঠে এসেছিল ডুডলের মুখাবয়বের চারপাশে সংগীত, অভিনয়, চলচ্চিত্র ও লেখালেখির আইকন প্রকাশের মাধ্যমে। ১৯২৯ সালের ৪ আগস্ট জন্ম হয় তাঁর। ১৯৮৭ সালের ১৩ অক্টোবর মারা যান এই সব্যসাচী শিল্পী।
গতকাল ছিল উপমহাদেশের এই সংগীত প্রতিভার ৮৫তম জন্মদিন।