
আসছে মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে হেভি মেটাল কনসার্ট ‘দ্য মেটাল মর্গ’। এতে গান করবে ব্রাজিলের দুই জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড ‘ক্রিশুন’ ও ‘নার্ভোক্যাওস’। এবিসি রেডিও ৮৯.২ এফএম ও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি র্যাপটরের উদ্যোগে আয়োজিত এ কনসার্টে আরও গান করবে দেশি ব্যান্ড ‘থ্র্যাশ’ ও ‘সিভিয়ার ডিমেনশিয়া’।
১৯৯০ সালে গঠিত ‘ক্রিশুন’-এর জনপ্রিয়তা তুঙ্গস্পর্শী। এখন পর্যন্ত বেরিয়েছে দলটির ১১টি অ্যালবাম। অন্যদিকে ১৯৯৬ সালে গঠিত নার্ভোক্যাওসের স্টুডিও অ্যালবাম-সংখ্যা ৭। কনসার্টের টিকিট পাওয়া যাবে ticketchai.com ওয়েবসাইটে। কনসার্টটির রেডিও সহযোগী রেডিও ঢোল ৯৪.০ এফএম, হসপিটালিটি পার্টনার হোটেল অরচার্ড স্যুটস।