চলছে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব। উৎসবের তৃতী দিনের কিছু উল্লেখযোগ্য ছবি থাকল এই আয়োজনে। ছবিগুলো তুলেছেন সাইফুল ইসলাম

তিন প্রজন্মকে নিয়ে বেহালায় ড. এন রাজম (বাঁ থেকে দ্বিতীয়)। তাঁর বাঁ পাশে মেয়ে সঙ্গীতা শংকর। সঙ্গে আছেন দুই নাতনি রাগিণী শংকর ও নন্দিনী শংকর
মৃদঙ্গ বাজান গুরু করাইকুড়ি মানি
খেয়াল পরিবেশন করেন বিদুষী শ্রুতি সাদোলিকর
শেষ রাতে খেয়াল গেয়ে শোনান বিদুষী শুভা মুদগাল
ধ্রুপদ গাইছেন ওস্তাদ ওয়াসিফউদ্দিন ডাগর
বাংলাদেশের ইউসুফ খান বাজান সরোদ