অনিতা মণ্ডল
অনিতা মণ্ডল

‘মায়া হোগে মায়া’ গেয়ে আলোচিত অনিতাকে কতটা জানেন

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল গান ‘মায়া হোগে মায়া’ গেয়ে খ্যাতি পেয়েছেন সংগীতশিল্পী অনিতা মণ্ডল।

ভারতের ছত্তিশগড়ি ভাষায় অনিতা মণ্ডলের সঙ্গে গানটি গেয়েছেন আচারিয়া সাহু। গানটি লিখেছেন দিওয়ান জি
মাস তিনেক আগে প্রকাশিত গানটি ভারতের গণ্ডি পেরিয়ে পাকিস্তান ও বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। গানটির সুবাদে প্রশংসায় ভাসছেন তিনি
তিনি একজন লোকসংগীতশিল্পী; দরদভরা কণ্ঠে লোকগানের আলাদা পরিচিতি পেয়েছেন তিনি
এর আগে ছত্তিশগড়ের মেয়ে অনিতা ‘রুনঝুন’, ‘বাসাবো দুনিয়া’সহ বেশ কয়েকটি গানে কণ্ঠ দেন। তবে ‘মায়া হোগে মায়া’ গানটি তাঁকে তারকাখ্যাতি দিয়েছে
ছত্তিশগড়ি ভাষায় ‘মায়া হোগে মায়া’ গানটির অর্থ, ‘ভালোবাসা হয়ে গেছে, ভালোবাসা।’ তরুণ শ্রোতাদের হৃদয়ে গানটি গেঁথে গেছে
ইনস্টাগ্রামে অনিতার অনুসারীর সংখ্যা ৩৪ হাজারের বেশি