অনুপম রায়
অনুপম রায়

বাবা হলেন অনুপম রায়

বাবা হলেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী অনুপম রায়। আজ সোমবার দুপুরে তাঁর স্ত্রী সংগীতশিল্পী প্রশ্মিতা পাল পুত্রসন্তানের জন্ম দেন। এক ইনস্টাগ্রাম পোস্টে অনুপম লিখেছেন, ‘পুত্রসন্তানের আগমনে আমরা ভীষণ আনন্দিত।’

পোস্টের নিচে একের পর এক শুভেচ্ছাবার্তা জমা পড়ছে। অনুপমও অনুরাগীদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।

অনুপম রায় ও প্রশ্মিতা পাল

২০২৪ সালের মার্চে বিয়ে করেন অনুপম রায় ও প্রশ্মিতা পাল। কলকাতায় ঘরোয়া পরিসরে আইনি বিয়ে সারেন তাঁরা। দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই হয়েছিল অনুষ্ঠান। পরে দক্ষিণ কলকাতার একটি ক্লাবে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুপম ও প্রশ্মিতা দুজনেই সংগীতজগতের পরিচিত মুখ। দীর্ঘদিনের পরিচয়ের পর তাঁদের বন্ধুত্ব ধীরে ধীরে সম্পর্কে পরিণত হয়। ২০২৪ সালে নতুন জীবন শুরু করার পর দুজনেই নিজেদের কাজের পাশাপাশি সংসারও সামলেছেন। এবার সেই সংসারেই এল নতুন অতিথি।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে