
চলে গেলেন জনপ্রিয় ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী। গতকাল শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন সাহেদ। নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো তাঁকে। সম্প্রতি স্ট্রোক, ডেঙ্গু, সংক্রমণসহ একাধিক জটিলতায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। গুরুতর রক্তক্ষরণ শুরু হলে গতকাল বৃহস্পতিবার তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন তিনি। সাহেদের জীবন ছিল বিচিত্র, গান ও গায়কিতেও ছিল স্বতন্ত্র ছাপ। নিজের জীবনদর্শন নিয়েও ছিলেন অকপট। তাঁর কিছুটা ছাপ পাওয়া যায় ইউটিউব চ্যানেল ‘রেডিও গাগা’তে লেখক সাজ্জাদ হুসাইনের নেওয়া সাক্ষাৎকারে। সেই সাক্ষাৎকারে উঠে এসেছে তাঁর ব্যক্তিগত জীবন, গানসহ নানা প্রসঙ্গ।
তিনি সাহেদ আলী। সংগীতজগতে যিনি পরিচিত ‘রোকযানা’ গানের শিল্পী হিসেবে। গানের কথা, সুর, গায়কি—সবকিছুতেই ছিল তাঁর নিজস্ব স্বভাব। তাঁকে কেউ নাগরিক গায়ক বলেন, কেউ আরবান বাউল। আবার কেউ বলেন বেপরোয়া, খ্যাপাটে, অনিয়মতান্ত্রিক এক শিল্পী। এসব পরিচয়ের কোনোটিই অবশ্য খুব একটা ভাবায় না তাঁকে।
নিজের জীবন নিয়ে তাঁর সরল স্বীকারোক্তি, ‘আমি একটা জীবন যাপন করতে এসেছি দুনিয়াতে। উদ্যাপন করতে এসেছি, আনন্দ উদ্যাপন করতে এসেছি। সেটা যতটুকু পারা যায়, উপভোগ করাটাই হচ্ছে জীবন।’ জীবনের প্রতি এই ভালোবাসা থেকেই হয়তো তাঁর ঘোষণা, ‘লাইফ ইজ রিয়েলি বিউটিফুল।’ জীবনের কোনো কিছু নিয়েই তাঁর অনুশোচনা নেই। বরং পেছনে ফিরে তাকালে মনে হয়, বেশ চমৎকার একটি জীবন কাটিয়েছেন তিনি।
মুক্তিযুদ্ধের তিন স্মৃতি
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সাহেদের বয়স পাঁচ-ছয় বছর। ঢাকার গোপীবাগে পরিবারের সঙ্গে থাকতেন। যুদ্ধের ভয়াবহতা বোঝার মতো বয়স তখনো হয়নি। কিন্তু সেই সময়ের তিনটি ঘটনা তাঁর স্মৃতিতে এখনো স্পষ্ট। একদিন ললিপপ কেনার জন্য গিয়েছিলেন পরিচিত এক দোকানে। দোকানটির পাশে ছোট্ট একটি খাবারের হোটেল। সেখানে মিয়াচান চাচা নামের একজন ডালপুরি বানাতেন। সাহেদের ভাষায়, জীবনে এত ভালো ডালপুরি আর কোথাও খাননি।
সেদিন কারফিউ চলছে। ছোট্ট সাহেদ অবশ্য এসবের কিছুই বুঝতেন না। দোকানের সামনে গিয়ে চাচাকে ডাকলেন, ‘চাচা, চাচা, আমাকে ললিপপ দেন।’ হঠাৎ দেখতে পেলেন, দুই দিক থেকে দুজন পাকিস্তানি সেনা তাঁর দিকে অস্ত্র তাক করেছে। দোকানের ভেতর থেকে মিয়াচান চাচা তাঁকে চলে যেতে বলছেন। এর মধ্যেই ফাঁক দিয়ে চারটি ললিপপও হাতে ধরিয়ে দিলেন।
এরপর কীভাবে দৌড়ে সেখান থেকে পালিয়েছিলেন, সেই স্মৃতি আজও মনে আছে সাহেদের। মজার ছলে বলেন, এমন জোরে দৌড়েছিলেন যে বিশ্বের দ্রুততম দৌড়বিদ উসাইন বোল্টও নাকি তাঁর সঙ্গে পারতেন না! বাড়ি ফিরে অবশ্য কাউকে কিছু বলেননি। ছোট্ট মনে তখন একটাই ভাবনা—মাকে বললে ভয় পাবে।
দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল বড় বোনের শ্বশুরবাড়ি গেন্ডারিয়ায়। সেখানে মায়ের সঙ্গে গিয়েছিলেন। হঠাৎ শুরু হলো প্রচণ্ড গোলাগুলি। মা তাঁকে বুকের মধ্যে জড়িয়ে মাটিতে শুইয়ে দিলেন। বারবার বলছিলেন, ‘মাথা উঠাবি না, মাথা উঠাবি না।’ কাছের এক বাড়ির দরজা খুলে এক ব্যক্তি তাঁদের আশ্রয় দিয়েছিলেন।
তৃতীয় ঘটনাটি আরও ভয়াবহ। গোপীবাগের রামকৃষ্ণ মিশন স্কুলে ভর্তি হয়েছিলেন সাহেদ। ছোটবেলা থেকেই স্কুলে যাওয়ার ভীষণ আগ্রহ ছিল। একদিন বাবার সঙ্গে স্কুলের দিকে যাওয়ার সময় দৌড়ে ঢুকে পড়েন একটি জায়গায়। কিন্তু সেটি স্কুল নয়, পাকিস্তানি সেনাদের ক্যাম্প।
সেনারা বাবা-ছেলেকে আটকে ফেলে। তাঁদের সঙ্গে দুর্ব্যবহার শুরু হয়। একপর্যায়ে সাহেদের বাবা সেনাদের বলেন, তাঁকে মেরে ফেলতে, কিন্তু ছেলেটিকে ছেড়ে দিতে।
বাবার সেই কথাটি আজও কানে বাজে সাহেদের। শেষ পর্যন্ত কোনো জরুরি কাজে এক ঊর্ধ্বতন কর্মকর্তা আসায় তাঁরা প্রাণে বেঁচে যান। সেদিন বাবার কোলে চড়ে ফেরার সময় সাহেদ বারবার বলেছিলেন, জীবনে আর কখনো স্কুলে যাবেন না।
সেই ভয় থেকেই কি তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি অনীহা তৈরি হয়েছিল? সাহেদের নিজের ধারণা, স্কুলজীবনের সেই অভিজ্ঞতার বড় প্রভাব ছিল তাঁর ওপর। পরে মা ও এক খালাতো ভাইয়ের সহায়তায় পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি হলেও নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষার পথে আর এগোননি।
নিজের শিক্ষক হিসেবে মাকেই কৃতিত্ব দেন তিনি।
নয় ভাই–বোনের পরিবার
সাহেদের পারিবারিক শিকড়ের সঙ্গে জড়িয়ে আছে দেশভাগের ইতিহাস। তাঁদের পূর্বপুরুষেরা মূলত পূর্ববাংলার মানুষ। তবে তাঁর দাদার আগের প্রজন্ম ব্যবসার সূত্রে কলকাতায় বসতি গড়েছিল। সেখানে ভালো ব্যবসাও ছিল। ১৯৪৭ সালে দেশভাগের পর পরিবারকে পূর্ব পাকিস্তানে ফিরে আসতে হয়। আবার নতুন করে জীবন শুরু করতে হয়েছিল।
সাহেদের বাবা ব্রিটিশবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বলে শুনেছেন তিনি। গান ও কবিতার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করতেন। বাবার সঙ্গে মায়ের বিয়ের সূত্রও ছিল গান। বিয়ের সম্বন্ধের সময় সাহেদের মায়ের পরিবার জানতে পেরেছিল, ছেলে গান করেন, বিপ্লবী গান করেন।
নয় ভাই–বোনের মধ্যে সাহেদ ছিলেন আট নম্বর। বড় পরিবারের সেই বাড়িতে গানশোনার ব্যবস্থা ছিল বেশ সমৃদ্ধ।
কিন্তু এত ভাই–বোনের সংসারে গান শোনার সুযোগ পেতে অপেক্ষা করতে হতো। ছোট সাহেদের জন্য বাবা একদিন কিনে দিলেন ফিরোজা রঙের একটি ছোট টার্নটেবল। সঙ্গে উপহার দিলেন মার্কিন সংগীতশিল্পী চবি চেকারের একটি ইপি রেকর্ড। ‘কাম অন, লেটস টুইস্ট এগেইন’ এবং ‘লিম্বো রক’ শুনে মুগ্ধ হয়ে যেতেন তিনি। তখনো অক্ষরজ্ঞান হয়নি। কিন্তু গানের প্রতি মনোযোগ ছিল অবিশ্বাস্য। একবার শুনেই গান মনে রাখতে পারতেন। এমনকি নিজের মতো করে কাগজে গোল গোল চিহ্ন এঁকে সেগুলো দেখে গান গাইতেন।
সাহেদের দাবি, একসময় তাঁর স্মৃতিশক্তি ছিল ফটোগ্রাফিক। ১৯৭৫ সালে একবার ‘শোলে’ দেখে ছবিটির অনেক সংলাপ আজও বলতে পারেন।
বিয়ে করেননি। অথচ জীবনে প্রেম এসেছে অনেকবার। একসময় এক প্রেমিকার সঙ্গে বিয়ের কথাও এগিয়েছিল। রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার পর বিদায় নেওয়ার মুহূর্তে সেই নারী ফিরে এসে তাঁকে বলেছিলেন, সাহেদ পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক, কিন্তু পৃথিবীর সবচেয়ে খারাপ স্বামী হতেন। তাঁদের বিয়ে হলে সাত দিনও টিকত না। সাহেদ নিজেও কথাটির সঙ্গে একমত হয়েছিলেন। সংসারের দায়িত্ব নিতে চাননি তিনি। মনে করতেন, নিজের মতো করে বাঁচতে চাইলে অন্য একজনকে সেই জীবনের দায়িত্বে জড়িয়ে ফেলা ঠিক হবে না।
মহল্লা, উচ্চারণ ও গিটারের প্রেম
গোপীবাগের ছোট্ট মহল্লায় বড় হয়েছেন সাহেদ। তাঁর শৈশবের ঢাকা ছিল অন্য রকম। পাড়ার মানুষ একে অপরকে চিনতেন। কোনো শিশুর অন্যায় দেখলে পাড়ার মুরব্বিরা শাসন করতেন। সেই শাসন নিয়ে পরিবারগুলোর মধ্যে বিরোধ তৈরি হতো না। মহল্লায় ছিল খেলাধুলার দারুণ পরিবেশ। ফুটবল দলটির কোচ ছিলেন গফুর বেলুচ। ১৯৭৫ সালে তৃতীয় বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। পরের বছর দ্বিতীয় বিভাগেও অপরাজিত থাকার কৃতিত্ব অর্জন করে। সাহেদ নিজেও ক্রিকেট ও ফুটবল খেলতেন। ফুটবল খেলতে পারতেন, তবে ক্রিকেটেও ভালো ছিলেন।
পাশাপাশি সংগীতের পরিবেশ তৈরি হচ্ছিল। তাঁদের মহল্লারই ব্যান্ড ‘উচ্চারণ’-এর প্রতিষ্ঠাতা সদস্যদের কয়েকজনের সঙ্গে পরিচয় ছিল। আজম ভাই, কমলাপুরের নীলু ভাইসহ অনেকের সংগীতচর্চা কাছ থেকে দেখেছেন। মহল্লার তরুণেরা গিটার বাজাতেন। তাঁদের দেখে নিজেরও গিটার কেনার ইচ্ছা হলো।
অনেক কষ্টে নিজের টাকায় একটি গিটার কিনলেন। তখন ইন্টারনেট বা ইউটিউব ছিল না। বইপত্রও সহজে পাওয়া যেত না। দেখে দেখে, শুনে শুনে শিখতে হতো। এভাবেই শুরু হলো গিটারের সঙ্গে তাঁর সম্পর্ক। তবে কখনো কাউকে শোনানোর জন্য গান করেননি বলে জানান সাহেদ। তাঁর কাছে গান ছিল নিজের আনন্দের জায়গা। কেউ শুনল কি শুনল না, প্রশংসা করল কি করল না—এসব নিয়ে খুব একটা মাথা ঘামাননি।
‘রোকযানা’ থেকে নিজের সংগীতভুবন
১৯৯১ সালে প্রকাশিত হয় সাহেদের প্রথম অ্যালবাম ‘প্রভু’। তাঁর নিজের ভাষ্য অনুযায়ী, অ্যালবামটি প্রকাশের পেছনে ছিল বেশ আকস্মিক একটি ঘটনা। তখন বিভিন্ন কলেজের অনুষ্ঠান, নবীনবরণ ও কনসার্টে গান করতেন। মঞ্চে নিজের মৌলিক গান পরিবেশন করতেন তিনি। একদিন জাপান থেকে আসা বন্ধু সাঈদের এলিফ্যান্ট রোডের দোকানে গিয়ে পরিচয় হয় মাসুদ নামের এক তরুণের সঙ্গে। মাসুদ তাঁকে নিয়ে যান সারগাম স্টুডিওতে।
সেখানে পরিচয় হয় বাদল ভাইয়ের সঙ্গে। পরে একটি স্টুডিওতে গান রেকর্ড করার সুযোগ আসে। সেই রেকর্ডিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন সংগীত পরিচালক আলাউদ্দিন আলী।
প্রথম অ্যালবামে গিটার বাজিয়েছিলেন আইয়ুব বাচ্চু ও পান্ডু। ড্রামসে ছিলেন ফান্টি। অল্প কয়েকজন সংগীতশিল্পীকে নিয়ে তৈরি হয়েছিল অ্যালবামটি। সাহেদের স্মৃতিতে, সেই সময়ের সংগীতাঙ্গনে অ্যাকুস্টিক গিটার নিয়ে একজন শিল্পীর গান করা ছিল বেশ ব্যতিক্রমী ঘটনা।
পরবর্তী সময়ে ‘রোকযানা’ গানটি তাঁকে শ্রোতাদের মধ্যে বিশেষ পরিচিতি এনে দেয়। গানটির নাম নিয়েও কৌতূহল আছে। রোকযানা কি বাস্তব কোনো নারী, নাকি কেবল গানের চরিত্র? এ প্রশ্নের উত্তর দিতে চান না সাহেদ। শ্রোতাদের নিজস্ব কল্পনার জায়গাটুকু রাখতে চান।
প্রেম নিয়ে তাঁর দর্শনও আলাদা। বলেন, ‘প্রতিটি প্রেমই প্রথম। প্রথম প্রেম, দ্বিতীয় প্রেম বলে কিছু নেই। প্রতিটি প্রেম স্বয়ংসম্পূর্ণ।’
তাঁর ভাষায়, ‘বউ প্রাক্তন হয়, প্রেমিকা কখনো প্রাক্তন হয় না। প্রেমিকা সব সময় ব্র্যান্ডনিউ।’
সাহেদের সঙ্গে সমাজের সম্পর্ক বরাবরই টানাপোড়েনের। প্রচলিত সামাজিক নিয়ম, মানুষের ভণ্ডামি, অর্থ ও ক্ষমতার প্রতি অতিরিক্ত আকর্ষণ—এসব তাঁকে বিরক্ত করে। তাঁর মতে, সমাজ অনেক সময় মানুষের সৃষ্টিশীলতাকে আটকে দেয়। কে কীভাবে জীবন কাটাবে, কী করবে, কী করবে না—সেসব নির্ধারণের অধিকার সমাজের নেই। নিজেকে কখনো সমাজের চোখে সফল মানুষ হিসেবে প্রমাণ করার চেষ্টা করেননি। দামি গাড়ি, ফ্ল্যাট, চাকরি কিংবা সম্পদের পরিমাণকে জীবনের সাফল্য মনে করেন না।এমনকি তাঁর অনেক ধনী বন্ধুও নাকি তাঁর মতো জীবন কাটাতে চান বলে জানিয়েছেন তিনি। নিজের জীবনকে তিনি অর্থের মাপকাঠিতে বিচার করতে রাজি নন। এই সমাজভাবনা তাঁর গানের মধ্যেও এসেছে। গানের ব্যাকরণ, ছন্দ, অন্ত্যমিল কিংবা প্রচলিত কাঠামোর বাইরে গিয়ে নিজের মতো করে লিখেছেন। অন্যরা কী বলবে, সেটিকে খুব একটা গুরুত্ব দেননি।
প্রেমিক, কিন্তু সংসারী নন
নারীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার জায়গাটি সাহেদের জীবনে বিশেষ। এর পেছনে মায়ের সঙ্গে তাঁর গভীর সম্পর্কের প্রভাব আছে বলে মনে করেন তিনি। ছোটবেলা থেকেই নারীদের সঙ্গে তাঁর বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে।
বিয়ে করেননি। অথচ জীবনে প্রেম এসেছে অনেকবার। একসময় এক প্রেমিকার সঙ্গে বিয়ের কথাও এগিয়েছিল। রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার পর বিদায় নেওয়ার মুহূর্তে সেই নারী ফিরে এসে তাঁকে বলেছিলেন, সাহেদ পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক, কিন্তু পৃথিবীর সবচেয়ে খারাপ স্বামী হতেন। তাঁদের বিয়ে হলে সাত দিনও টিকত না। সাহেদ নিজেও কথাটির সঙ্গে একমত হয়েছিলেন। সংসারের দায়িত্ব নিতে চাননি তিনি। মনে করতেন, নিজের মতো করে বাঁচতে চাইলে অন্য একজনকে সেই জীবনের দায়িত্বে জড়িয়ে ফেলা ঠিক হবে না।
একসময় পরিবার থেকেও আলাদা হয়ে যান। ১৯৮৬ সালের বিশ্বকাপের স্মৃতির সঙ্গে নিজের ঘর ছাড়ার সময়টিকে মিলিয়ে মনে করেন। তবে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া মানে সম্পর্ক ছিন্ন করা নয়। মা-বাবার কাছে যেতেন, মায়ের হাতের রান্না খেতেন, ভাইবোনদের সঙ্গে সময় কাটাতেন। কিন্তু নিজের জন্য আলাদা একটি জীবন চেয়েছিলেন।
প্রথমে সোবহানবাগের একটি অফিসে থাকার জায়গা হয়েছিল। বাইরে খাওয়াদাওয়া করতেন। দুপুরে কখনো অফিসের রান্না করা খাবার খেতেন।
চাকরিও করেছিলেন একবার। তবে মাত্র তিন মাস ১৯ দিন। তাঁর মনে হয়েছিল, কয়েকটি টাকার জন্য জীবনের এতটা সময় ও স্বাধীনতা ছেড়ে দেওয়ার কোনো মানে নেই। দায়িত্ব নিয়ে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারাও তাঁর কাছে অন্যায় মনে হতো।
স্বাধীনতার জন্য একাকিত্ব
একাকিত্বকে সাহেদ কখনো কেবল দুঃখ হিসেবে দেখেননি। তাঁর কাছে একা থাকার মধ্যে আছে স্বাধীনতা। নিজের সময়, নিজের সিদ্ধান্ত, নিজের মতো করে জীবন কাটানোর আনন্দ। তবে অসুস্থ হলে একাকিত্বের অসহায়ত্বও টের পান। অসুস্থ অবস্থায় পাশে কেউ না থাকলে কেমন লাগে, সেই অভিজ্ঞতা তাঁর আছে। তবু মনে করেন, বিয়ে না করে ভালোই করেছেন। তাঁর ভাষায়, নিজের মতো একজন মানুষের সঙ্গে সংসার করলে হয়তো অন্য একজনকে অকারণে কষ্ট দিতে হতো।
একসময় মায়ের হাতের রান্না খেতে বাড়িতে যেতেন। নিজেও রান্না করতেন। তাঁর জনপ্রিয় গান ‘সুন্দরী তুই জলদি আয়’-এর পেছনেও আছে একাকিত্বের মজার গল্প। একদিন ভাত রান্না করতে গিয়ে গানের কথা লিখতে বসেছিলেন। ফিরে এসে দেখেন, ভাত পুড়ে গেছে। ক্ষুধার্ত অবস্থায় রান্নাঘরে চাল খুঁজে খাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়েছিল। পরে আবার ভাত বসিয়ে সেই অপেক্ষার সময়েই গানটির কথা মাথায় আসে।
এভাবেই ব্যক্তিগত জীবনের ছোট ছোট ঘটনা তাঁর গানে জায়গা পেয়েছে।
জীবন নিয়ে কোনো অনুশোচনা নেই সাহেদের। তবে একটি আফসোস আছে—নিজের নতুন অ্যালবামটি প্রকাশিত হয়নি। ১২ বছর ধরে ২৪টি গান নিয়ে কাজ করছিলেন তিনি। অ্যালবামের নাম ‘মালেকা রোকযানা’। মালেকা তাঁর মায়ের নাম, রোকযানা একটি চরিত্র এবং সাহেদ নিজে এই অ্যালবামের শিল্পী।
সমাজের নিয়ম মানতে নারাজ
সাহেদের সঙ্গে সমাজের সম্পর্ক বরাবরই টানাপোড়েনের। প্রচলিত সামাজিক নিয়ম, মানুষের ভণ্ডামি, অর্থ ও ক্ষমতার প্রতি অতিরিক্ত আকর্ষণ—এসব তাঁকে বিরক্ত করে। তাঁর মতে, সমাজ অনেক সময় মানুষের সৃষ্টিশীলতাকে আটকে দেয়। কে কীভাবে জীবন কাটাবে, কী করবে, কী করবে না—সেসব নির্ধারণের অধিকার সমাজের নেই। নিজেকে কখনো সমাজের চোখে সফল মানুষ হিসেবে প্রমাণ করার চেষ্টা করেননি। দামি গাড়ি, ফ্ল্যাট, চাকরি কিংবা সম্পদের পরিমাণকে জীবনের সাফল্য মনে করেন না।
এমনকি তাঁর অনেক ধনী বন্ধুও নাকি তাঁর মতো জীবন কাটাতে চান বলে জানিয়েছেন তিনি। নিজের জীবনকে তিনি অর্থের মাপকাঠিতে বিচার করতে রাজি নন। এই সমাজভাবনা তাঁর গানের মধ্যেও এসেছে। গানের ব্যাকরণ, ছন্দ, অন্ত্যমিল কিংবা প্রচলিত কাঠামোর বাইরে গিয়ে নিজের মতো করে লিখেছেন। অন্যরা কী বলবে, সেটিকে খুব একটা গুরুত্ব দেননি।
নদীর সঙ্গে কথা বলেন যে শিল্পী
সাহেদের ভাবনার জগতে প্রকৃতি ও প্রাণের একটি বিশেষ জায়গা আছে। একসময় বাতাস ছুঁয়ে বলে দিতে পারতেন বৃষ্টি হবে কি না। কৃষকের মতো মাটির গন্ধ ও আকাশ দেখে আবহাওয়ার পরিবর্তন বুঝতে পারতেন। এখন অবশ্য সেই ক্ষমতা আর নেই বলে আক্ষেপ করেন।
তবে প্রকৃতির সঙ্গে তাঁর সম্পর্ক এখনো গভীর। তাঁর বিশ্বাস, নদীর প্রাণ আছে, নদী কথা বলে। যে কথা বলতে জানে, নদী তার সঙ্গে কথা বলে। গাছ, পশুপাখি—সব প্রাণীরই নিজস্ব ভাষা আছে।
সাহেদের এই ভাবনার সঙ্গে তাঁর প্রিয় সাহিত্যিকদের সম্পর্কও আছে। মার্ক টোয়েনের লেখা পড়েছেন প্রচুর। রবীন্দ্রনাথকে একসময় বোরিং মনে হলেও পরে তাঁর রচনাবলির ২৬ খণ্ড পড়ে নিজের ভুল বুঝতে পেরেছেন। এমনকি কলকাতায় গিয়ে রবীন্দ্রনাথের প্রতি নিজের ভুল ধারণার জন্য ক্ষমা চাওয়ার কথাও বলেছেন মজা করে।
বাংলা কবিতায় শহীদ কাদরী, আবুল হাসান, হেলাল হাফিজ ও আল মাহমুদের প্রতি তাঁর বিশেষ ভালোবাসা। জীবনানন্দ দাশকেও অসাধারণ কবি মনে করেন, যদিও তাঁর কবিতায় কোনো কোনো বিষয় অতিরিক্ত বর্ণিত হয়েছে বলে ব্যক্তিগত মত দিয়েছেন।
সাহেদ নির্দিষ্ট ছকে বাঁধা মানুষ নন। শৈশবে যুদ্ধের ভয়াবহতা দেখেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থেকেছেন, প্রেম করেছেন, সংসার করেননি, চাকরি ছেড়েছেন, নিজের মতো করে গান তৈরি করেছেন। প্রচলিত সাফল্যের সংজ্ঞাকে প্রশ্ন করেছেন। তাঁর কাছে স্বাধীনতা মানে শুধু বাইরে মুক্ত থাকা নয়, নিজের ভেতরেও মুক্ত থাকা। সেই স্বাধীনতার জন্যই অনেক কিছু ছেড়েছেন। তাঁর নিজের ভাষায়, ‘গান আমাকে বিমুখ করেনি। গান আমাকে প্রচুর টাকা দিয়েছে। গান আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই।’
‘গাছ’ নামের ব্যান্ড
সিডরের পর সুন্দরবনে গিয়েছিলেন সাহেদ। ঘূর্ণিঝড়ে সুন্দরবনের ক্ষয়ক্ষতির খবর শুনে মন খারাপ হয়েছিল তাঁর। সেখানে গিয়ে দেখেন, গাছগুলো ঝড়ের আঘাত বুকে নিয়ে উপকূলকে রক্ষা করেছে। সেই অভিজ্ঞতা থেকেই নিজের ব্যান্ডের নাম রাখার সিদ্ধান্ত নেন ‘গাছ’।
তাঁর কাছে গাছ কেবল একটি নাম নয়; প্রকৃতি, জীবন ও টিকে থাকার প্রতীক। ব্যান্ডটির সঙ্গে বিভিন্ন সময়ে যুক্ত হয়েছেন নানা সংগীতশিল্পী। বর্তমানে সাহেদের সঙ্গে শুভ, ফয়সাল ও পান্ডু কাজ করছেন। প্রয়োজনে অতিথি গিটারিস্ট হিসেবে যুক্ত হন রেনেসাঁর রেজা।
পান্ডুর সঙ্গে তাঁর সম্পর্কও বিশেষ। শুরুতে দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। পরে সেই সম্পর্ক গভীর বন্ধুত্বে রূপ নেয়। সাহেদের অসুস্থতার সময় পান্ডু পাশে ছিলেন। একবার বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় অসুস্থ সাহেদের বমির পাত্র পর্যন্ত ধরে রেখেছিলেন তিনি। সাহেদের কাছে পান্ডু এখন ভাইয়ের মতো।
অপূর্ণতা শুধু অ্যালবাম নিয়ে
জীবন নিয়ে কোনো অনুশোচনা নেই সাহেদের। তবে একটি আফসোস আছে—নিজের নতুন অ্যালবামটি প্রকাশিত হয়নি। ১২ বছর ধরে ২৪টি গান নিয়ে কাজ করছিলেন তিনি। অ্যালবামের নাম ‘মালেকা রোকযানা’। মালেকা তাঁর মায়ের নাম, রোকযানা একটি চরিত্র এবং সাহেদ নিজে এই অ্যালবামের শিল্পী।
পান্ডুর সঙ্গে যৌথভাবে তৈরি এই অ্যালবামকে নিজের একার কাজ বলতে চান না তিনি। তাঁর কাছে এটি পান্ডু-সাহেদের অ্যালবাম।
পরিকল্পনাটিও ছিল ব্যতিক্রমী। শুধু অ্যালবাম নয়, প্রকাশের কথা ছিল এলপি, ক্যাসেট ও সিডি। সঙ্গে থাকবে গানগুলোর কথা নিয়ে কমিকস ও একটি সংগ্রহযোগ্য বক্স। জি-সিরিজের ব্যানারে প্রকাশের পরিকল্পনা ছিল। এ কাজে যুক্ত ছিলেন আরও কয়েকজন ঘনিষ্ঠ মানুষ।
অ্যালবামটি নিয়ে তাঁর আগ্রহের জায়গা ছিল শুধু গান প্রকাশ নয়, বরং সংগীতকে একটি সংগ্রহযোগ্য শিল্পকর্ম হিসেবে শ্রোতাদের হাতে তুলে দেওয়া।
সাহেদ নির্দিষ্ট ছকে বাঁধা মানুষ নন। শৈশবে যুদ্ধের ভয়াবহতা দেখেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থেকেছেন, প্রেম করেছেন, সংসার করেননি, চাকরি ছেড়েছেন, নিজের মতো করে গান তৈরি করেছেন। প্রচলিত সাফল্যের সংজ্ঞাকে প্রশ্ন করেছেন। তাঁর কাছে স্বাধীনতা মানে শুধু বাইরে মুক্ত থাকা নয়, নিজের ভেতরেও মুক্ত থাকা। সেই স্বাধীনতার জন্যই অনেক কিছু ছেড়েছেন। তাঁর নিজের ভাষায়, ‘গান আমাকে বিমুখ করেনি। গান আমাকে প্রচুর টাকা দিয়েছে। গান আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই।’
আর জীবনের প্রতি তাঁর শেষ কথা যেন সবকিছুর সারাংশ—‘লাইফ ইজ রিয়েলি বিউটিফুল।’