বিমান দুর্ঘটনায় নিহত জনপ্রিয় সংগীতশিল্পীর ফেসবুকের শেষ দিনগুলো

বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন নেপালের জনপ্রিয় লোকসংগীতশিল্পী নিরা ছান্তায়্যাল। গতকাল তাঁর বোন হেরা ছান্তায়্যাল এই তথ্য নিশ্চিত করেছেন। নেপালের পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে মারাত্মক বিমান দুর্ঘটনায় নিহত হওয়া ৬৭ জনের মধ্যে ছিলেন এই সংগীতশিল্পী। মারা যাওয়ার আগেও তিনি ফেসবুকে সরব ছিলেন। ফেসবুক থেকেই দেখে নেওয়া যাক এই তাঁর শেষ দিনগুলো
বিমান দুর্ঘটনার দুই ঘণ্টা আগেই নিরা ফেসবুক স্ট্যাটাসে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘শুভ মাঘসংক্রান্তি উপলক্ষে দেশ–বিদেশের সবাইকে শুভেচ্ছা। সব বাবা-মা, ভাই-বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা।’
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
তার এক দিন আগেই ছবিটি পোস্ট করে নিরা লিখেছিলেন, ‘কাঠমান্ডুতে অনুষ্ঠান শেষ করলাম। কাল দেখা হবে পোখারায়।’
নেপালে গান নিয়ে নিয়মিতই তাঁর ব্যস্ততা ছিল। শনিবারে ব্যস্ত ছিলেন ঘাটু ড্যান্সের অনুষ্ঠানে গান নিয়ে। সেদিন নিরা লিখেছিলেন, ‘কাঠমান্ডুতে আমাদের ঘাটু ড্যান্স। পাঁচ বছর ধরে এটা আমি শিখেছি।’
মাঘ সংক্রান্তি উৎসবে সহকর্মীদের সবাইকে কাঠমান্ডুর ভাওয়ানে আমন্ত্রণ জানিয়েছিলেন নিরা।
ছবিটি পোস্ট করে গত বুধবারে লিখেছিলেন, ‘ছবিটির মধ্য থেকে একটি খুঁত বের করে দেখান।’
বন্ধুদের সঙ্গে এটাই ছিল শেষ পোস্ট। নিরা লিখেছিলেন, ‘বন্ধুত্ব সারা জীবনের।’
৪ জানুয়ারি নিরা লিখেছিলেন, ‘আমাকে কেউ বলবেন বুটানগরের কেউ কোরিয়া পছন্দ করেন।’
বন্ধুকে উদ্দেশ করে লিখেছিলেন, ‘ভূত কথা বলছে, আমি ঘুমাতে পারছি না।’
ছবিটি পোস্ট করে নতুন বছরের দ্বিতীয় দিনে নিরা লিখেছিলেন, ‘কেউ বলছিল তোমার চোখ দুটো সুন্দর, আমি উত্তর দিলাম বৃষ্টির পর প্রায়ই আকাশ খুলে যায়।’
নতুন বছরে লিখেছিলেন, ‘একজন মানুষের আসল রূপ তখনই দেখা যায় যখন সে নেশাগ্রস্ত হয়, সে নেশাগ্রস্ত হোক বা মাতাল। এর মধ্য দিয়েই প্রকাশ পায় চেহারা।’